Saturday, July 11, 2026
HomeScrollরবিবার গ্রিন লাইনে দীর্ঘক্ষণ বন্ধ মেট্রো, বিকেল সাড়ে ৪টের পর স্বাভাবিক হবে...
Kolkata Metro

রবিবার গ্রিন লাইনে দীর্ঘক্ষণ বন্ধ মেট্রো, বিকেল সাড়ে ৪টের পর স্বাভাবিক হবে পরিষেবা

রবিবার গ্রিন লাইনে সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধ মেট্রো, যাত্রার আগে জেনে নিন নতুন সময়সূচি

কলকাতা: ছুটির দিনে বড় ভোগান্তির আশঙ্কা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা মেট্রোর গ্রিন লাইনের পরিষেবা (Green Line Service)। ফলে হাওড়া ময়দান (Maidan) থেকে সেক্টর ফাইভ (Sector V) পর্যন্ত আপ ও ডাউন রুটে যাত্রীরা নির্দিষ্ট সময়ের মধ্যে মেট্রোয় যাতায়াত করতে পারবেন না।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, গ্রিন লাইনে অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) সিস্টেমের পরীক্ষা চালানো হবে। এই গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরীক্ষার কারণেই দীর্ঘ সময়ের জন্য যাত্রী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 আরও খবর : জুলাইয়ে ফের বাংলায় আসছেন অমিত শাহ

রেলওয়ে সেফটি কমিশন বা কমিশন অফ রেলওয়ে সেফটি (CRS)-এর আধিকারিকরা এই পরীক্ষা করবেন। স্বয়ংক্রিয়ভাবে মেট্রো চলাচল, ট্রেনের গতি নিয়ন্ত্রণ, নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে ট্রেন থামানো-সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হবে। মেট্রো পরিষেবার নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করতেই এই পরীক্ষা বলে জানা গিয়েছে।

সাধারণ দিনে গ্রিন লাইনে সকাল ৯টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। কিন্তু রবিবার যাত্রী পরিষেবা শুরু হবে বিকেল সাড়ে ৪টে থেকে। অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটের যাত্রীদের বিকল্প পরিবহণের ব্যবস্থা করতে হবে।

মেট্রো কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। যাত্রীদের আগে থেকেই যাত্রার পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যাঁদের রবিবার সকালে বা দুপুরে ওই রুটে যাতায়াতের প্রয়োজন রয়েছে, তাঁদের বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।

প্রযুক্তিগত উন্নয়নের অংশ হিসেবে কলকাতা মেট্রোর বিভিন্ন লাইনে আধুনিক ব্যবস্থা চালুর কাজ চলছে। গ্রিন লাইনে ATO প্রযুক্তির পরীক্ষা সফল হলে ভবিষ্যতে ট্রেন পরিচালনায় আরও গতি, নির্ভুলতা এবং নিরাপত্তা বাড়বে বলে মনে করা হচ্ছে।

তবে পরীক্ষার কারণে একদিনের জন্য যাত্রী পরিষেবায় এই পরিবর্তন আনা হয়েছে। বিকেল সাড়ে ৪টের পর থেকে ফের নির্ধারিত সূচি মেনে গ্রিন লাইনে মেট্রো চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto