Saturday, August 8, 2026
HomeScrollসরকারি চাকরি আর সম্পত্তির লোভে বাবাকেও খুনের ছক! জয়পুরে তরুণীকে ঘিরে চাঞ্চল্যকর...
Jaipur Crime

সরকারি চাকরি আর সম্পত্তির লোভে বাবাকেও খুনের ছক! জয়পুরে তরুণীকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ

জয়পুর কাণ্ডে তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

কলকাতা: সরকারি চাকরি ও সম্পত্তির লোভে নিজের মা-বাবাকেই খুনের ষড়যন্ত্র! রাজস্থানের (Rajasthan) জয়পুরে ২৩ বছরের এক তরুণীকে ঘিরে এমনই চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় প্রশাসনিক মহল। তদন্তকারীদের দাবি, প্রথমে বাবার রহস্যমৃত্যু এবং পরে মাকে খুনের ঘটনায় একই পরিবারের সদস্যদের যোগসূত্র মিলতে শুরু করেছে। যদিও এখনও তদন্ত চলছে এবং আদালতে অভিযোগ প্রমাণিত হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুর আদালতের এক কর্মীর মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি সামনে আসে। অভিযোগ, তরুণী তাঁর কাকা ও খুড়তুতো ভাইয়ের সঙ্গে মিলে কয়েক লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি নিয়োগ করেছিলেন। তদন্তকারীদের দাবি, সরকারি চাকরি এবং পারিবারিক সম্পত্তির উপর অধিকার প্রতিষ্ঠাই ছিল এই পরিকল্পনার মূল উদ্দেশ্

 আরও খবর : জুলাইয়ে ফের বাংলায় আসছেন অমিত শাহ

তদন্তে আরও উঠে এসেছে, বাবার মৃত্যুও স্বাভাবিক ছিল না। পরিবারের এক আত্মীয়ের বয়ান অনুযায়ী, অসুস্থ অবস্থায় বাবাকে চিকিৎসার নামে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল। কয়েক মাস পর তাঁকে গুরুতর শারীরিক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাড়িতে ফিরিয়ে আনার পর তাঁর মৃত্যু হয়। এই ঘটনাতেও তরুণীর ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশের দাবি, বাবার মৃত্যুর পর সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন অভিযুক্ত। কিন্তু সেই চাকরি অন্য পরিবারের সদস্যের হাতে চলে যাওয়ায় বিরোধ চরমে ওঠে। তদন্তে এমনও অভিযোগ উঠে এসেছে যে, এক সময় মাকে প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন তিনি।

তবে তদন্তকারী সংস্থা স্পষ্ট করেছে, মামলার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত তদন্ত চলমান এবং আদালতে অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে আইনের চোখে দোষী বলা যায় না।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor