Saturday, August 8, 2026
HomeScrollবাংলায় ইউসিসি বিলের প্রস্তুতি, রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে ৯ সদস্যের কমিটি গঠন রাজ্যের
UCC Bill

বাংলায় ইউসিসি বিলের প্রস্তুতি, রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে ৯ সদস্যের কমিটি গঠন রাজ্যের

আগামী দিনে রাজ্যে ইউসিসি সংক্রান্ত বিল তৈরির আগে এই কমিটি বিভিন্ন দিক খতিয়ে দেখবে

কলকাতা: বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code বা UCC) কার্যকরের প্রস্তুতিতে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাইয়ের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সূত্রের খবর, আগামী দিনে রাজ্যে ইউসিসি সংক্রান্ত বিল তৈরির আগে এই কমিটি বিভিন্ন দিক খতিয়ে দেখবে।

রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বাধীন এই কমিটিতে মোট ৯ জন সদস্য রয়েছেন। কমিটিতে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস আধিকারিক দ্যুষ্মন্ত নারিয়ালা, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং, প্রিন্সিপাল সেক্রেটারি সংঘমিত্রা ঘোষ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

আরও খবর : জুলাইয়ে ফের বাংলায় আসছেন অমিত শাহ

এছাড়াও কমিটিতে রয়েছেন বঙ্গবাসী কলেজের নৃতত্ত্ব বিভাগের প্রাক্তন প্রধান ড. রত্না ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ-উপাচার্য গোপালচাঁদ মিশ্র, কলকাতা হাই কোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক এবং বেঙ্গল সম্ভাগের প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর নির্মাল্য ভট্টাচার্য।

এর আগে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালুর সময়ও রঞ্জনা দেশাই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এবার বাংলার সামাজিক ও জনবিন্যাসের কথা মাথায় রেখে ইউসিসি সংক্রান্ত বিষয়ে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে সরকার।

কমিটির অন্যতম কাজ হবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনা করে মতামত সংগ্রহ করা। বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তি বণ্টন-সহ একাধিক দেওয়ানি বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে।

বাংলায় ইউসিসি কার্যকর করার ক্ষেত্রে বেশ কিছু সামাজিক ও প্রশাসনিক বিষয় রয়েছে। সেই কারণেই তাড়াহুড়ো না করে বিভিন্ন পক্ষের মতামত নিয়ে এগোতে চাইছে সরকার। কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

ইউসিসি চালু হলে দেশের নাগরিকদের জন্য এক ধরনের অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করার লক্ষ্য থাকবে। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক স্তরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে কমিটির সুপারিশই এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor