HomeBig newsচিকিৎসার জন্য বিদেশ যেতে অভিষেককে অনুমতি সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee

চিকিৎসার জন্য বিদেশ যেতে অভিষেককে অনুমতি সুপ্রিম কোর্টের

হাইকোর্টের মামলা খারিজের পর শীর্ষ আদালতে স্বস্তি, নিজের পছন্দমতো চিকিৎসার অধিকার রয়েছে: পর্যবেক্ষণ

ওয়েব ডেস্ক : চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়ে দিয়েছে, আগামী তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন তিনি। তাঁর বিদেশযাত্রায় কোনও প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না বলেও পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী।

এর আগে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করেছিলেন অভিষেক। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এর পর ৭ অগস্ট গভীর রাতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সোমবার শীর্ষ আদালতে শুনানির পরই বিদেশযাত্রা নিয়ে বড় স্বস্তি পেলেন অভিষেক।

বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, শুধুমাত্র কারও বিরুদ্ধে মামলা রয়েছে বলেই তাঁকে বিদেশে গিয়ে চিকিৎসা করানো থেকে আটকানো যায় না। একজন ব্যক্তির বিদেশে যাওয়ার এবং নিজের পছন্দমতো চিকিৎসা করানোর অধিকার রয়েছে বলেও জানান তিনি।

আরও খবর : ‘খাঁটি পেট্রল কি বাবার বাড়ি থেকে আসবে?’ E20 বিতর্কে মন্তব্য করে বিপাকে বিজেপি সাংসদ

এর আগে হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ অভিষেককে এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার নির্দেশ দিয়েছিল। মেডিক্যাল বোর্ড গঠনের কথাও বলা হয়েছিল। কিন্তু অভিষেকের আইনজীবী জানিয়েছিলেন, তিনি এসএসকেএমে যাবেন না। এরপর হাইকোর্ট মামলা খারিজ করে দেয়। সেই রায়ের পর সুপ্রিম কোর্টে গিয়েই শেষ পর্যন্ত বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন অভিষেক।

বিদেশ সফরের অনুমতি মিললেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একাধিক শর্ত রেখেছে সুপ্রিম কোর্ট। বিদেশ সফরের সম্পূর্ণ সূচি আদালতের কাছে জমা দিতে হবে তাঁকে। কোথায় থাকবেন, কোন হাসপাতালে চিকিৎসা বা চিকিৎসকের পরামর্শ নেবেন, সংশ্লিষ্ট চিকিৎসকের তথ্য—সবই জানাতে হবে আদালতকে।

এছাড়াও দেশে ফেরার নির্ধারিত তারিখ এবং যাতায়াতের বিমানের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, বিদেশ যাওয়ার আগে নিজের ডিপ্লোম্যাটিক পাসপোর্টও জমা দিতে হবে অভিষেককে।

[youtube-feed feed=1]
Read More

Latest News