ওয়েব ডেস্ক : রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় এবার বিধায়ক সেবা কেন্দ্রের নতুন নাম হতে চলেছে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ (Netaji Subhas Chandra Bose Seva Kendra)। সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই কেন্দ্রগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, শর্ত পূরণ করলে প্রতিটি কেন্দ্র পরিচালনার জন্য মাসে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। আগস্ট মাস থেকেই এই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
তবে সরকারি সহায়তা পেতে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। কেন্দ্রের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রাখার পাশাপাশি সেখানে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে পাঠানো নেতাজির ধুতি-পাঞ্জাবি পরিহিত ছবি রাখতে হবে। এই শর্তগুলি পূরণ না হলে অর্থ দেওয়া হবে না বলেই বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরো বিষয়টি স্পিকারকে দেখার অনুরোধও করেছেন তিনি।
আরও খবর : স্বাধীনতার আগের রাতে মেয়েদের পথে নামার ডাক অগ্নিমিত্রার, ১৪ অগস্ট বালিগঞ্জ থেকে গোলপার্কে মিছিল
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বিধায়ক সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০৭টি বিধানসভা আসনে এই ধরনের কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে। নন্দীগ্রাম আসনে এখনও উপনির্বাচন না হওয়ায় সেখানে পরিস্থিতি আলাদা। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় পরিষেবা কেন্দ্র চালু হয়েছে।
বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে পরবর্তী অধিবেশনে প্রয়োজনীয় সংশোধন আনা হবে এবং তারপর থেকেই অর্থ বরাদ্দ করা হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, নেতাজিকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের আবহে তাঁর নামে বিধায়ক সেবা কেন্দ্রের ঘোষণা তাৎপর্যপূর্ণ।
Facebook Caption: নেতাজির নামে এবার বিধায়ক সেবা কেন্দ্র! মাসে ৩০ হাজার টাকা পেতে মানতে হবে কী কী শর্ত?







