Monday, March 16, 2026
HomeBig news'ভোট বলেই ED তল্লাশি অভিযান' বিস্ফোরক মমতা
Mamata Banerjee

‘ভোট বলেই ED তল্লাশি অভিযান’ বিস্ফোরক মমতা

দলের সব তথ্য জানার জন্য ED অভিযান' বিস্ফোরক মমতা

কলকাতা: সাতসকালে কলকাতায় আইপ্যাকের অফিস, প্রতীক জৈনের (Prateek Jain) লাউডন স্ট্রিটের বাড়িতে ইডির অভিযান। প্রতীকের লাইডন স্ট্রিটের বাড়িতে তল্লাশির সময় হঠাৎ পৌঁচ্ছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পৌঁছেছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। তিনি বাড়ির বাইরের দেওয়ালের বাইরের রাস্তায় গাড়ি থেকে নেমে প্রশ্ন করেন, ‘‘বাড়িটা কোথায়?’’ তার পরে গাড়ি থেকে নেমে চলে যান ওই বাড়িতে। তবে প্রতীকের বাড়ি থেকে কয়েক মিনিটেই বেরিয়ে আসেন মমতা। তখন তাঁর হাতে একটি সবুজ ফাইল। বাইরে এসে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ওরা আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল! আমি সেগুলো নিয়ে এসেছি। তার পর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সোজা চলে যান আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের অফিসে৷ ঘটনাস্থলে রয়েছেন ডিজি রাজীব কুমার এবং বিধাননগরের সিপি৷

ভোটকুশলী সংস্থা আইপ্যাক (I-PAC)-এর কর্ণধার প্রতীক জৈন (Prateek Jain)-এর বাড়ি ও দফতরে একযোগে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সল্টলেক (Salt Lake)-এ আইপ্যাকের দফতর এবং শহরের লাউডন স্ট্রিটে (Loudon Street) প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, দিল্লির (Delhi) একটি পুরনো কয়লা পাচার (Coal Smuggling) মামলার সূত্র ধরেই এই অভিযান। প্রতীকের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে। তল্লাশি চলার সময়ে হঠাৎই প্রতীকের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও।প্রতীকের বাড়িতে কিছুক্ষণ থাকার পর বেরিয়ে এসে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বিজেপিকে নিশানা করে বলেন, আই প্যাকের কর্ণধার প্রতীক জৈন, এবং আই প্যাকের অফিসে ইডি হানার মূল উদ্দেশ্য তৃণমূলের যাবতীয় গোপন নথি হাতিয়ে নেওয়া। দলের প্রার্থী তালিকা চুরি করতেই প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছে ইডি।

আরও পড়ুন: তৃণমূলের গোপন তথ্য এবং প্রার্থী তালিকা নিতেই ইডি অভিযান , বিস্ফোরক মমতা

প্রতীকের বাড়ি থেকে কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে আসেন মমতা৷ হাতে ছিল সবুজ রঙের একটি ফাইল৷ তারপরে সংবাদ মাধ্যমের সামনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন তিনি৷ অভিযোগ তোলেন, ইডি-কে কাজে লাগিয়ে তাঁদের দলের তথ্য হাতানোর চেষ্টা চলছে৷ হার্ডডিস্ক নেওয়ার চেষ্টা করা হয়েছে৷ তৃণমূল নেত্রী দাবি করেন, তৃণমূলের গোপন তথ্য এবং প্রার্থী তালিকা চুরি করতেই ইডি অভিযান করিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মমতা বলেন, “এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দপ্তরে অভিযান চালিয়েছে।দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডি হানা দিয়েছেন ন্যাস্টি হোম মিনিস্টার। নটি হোম মিনিস্টার।তৃণমূল নেত্রীর সাফ কথা, “এগুলি আমার দলের। আমি নিয়ে যাচ্ছি।” মমতার তোপ, “রাজ্যের কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কোনও নথি ছাড়া ভোটারদের সন্দেহ করা হচ্ছে। দেশটাকে রক্ষা করতে পারে না।” মমতার প্রশ্ন, “আমার দলের গোপন তথ্য জানার জন্য আই প্যাক অফিসে হানা। আমি যদি বিজেপি অফিসে হানা দিই।”

যেভাবে মুখ্যমন্ত্রী এদিন প্রতীকের বাড়িতে তল্লাশি চলাকালীন উপস্থিত হলেন, সেই ঘটনার সঙ্গে পাঁচ বছর আগে তথকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশির মিল পেয়েছেন। ২০১৯ সালে এই লাউডন স্ট্রিটে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাংলোয় হানা দিয়েছিল সিবিআই। তখনও সেখানে পৌঁছে গিয়েছিলেন মমতা। ওই ঘটনার প্রতিবাদে তিনি ধর্মতলায় ধর্নাও শুরু করেছিলেন। ঘটনাচক্রে, তার পরে আবার একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিল মমতার সরকারের পরামর্শদাতা সংস্থার কর্ণধারের বাড়িতে। তখনও তিনি সেখানে সশরীরের উপস্থিত হলেন!আইপ্যাকের অফিস, প্রতীক জৈনের (Prateek Jain) লাউডন স্ট্রিটের বাড়িতে ইডির অভিযান। আর কিছুদিন পরই রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হতে চলেছে। তার আগেই শাসকদলের ভোটকুশলীর বাড়িতে ইডির তল্লাশি নিঃসন্দেহে বড় ঘটনা। নির্বাচনের আগে একটি বেসরকারি সংস্থার অফিসে ইডির হানার পর সেখানে তল্লাশি আটকাতে মুখ্যমন্ত্রীর চলে যাওয়া রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, মুখ্যমন্ত্রী এর আগেও সাংবিধানিক সংস্থার কাজে হস্তক্ষেপ করেছেন এবং তদন্তে বাধা দিয়েছেন।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88