Monday, March 16, 2026
HomeScrollপহেগাঁওয়ের জের, ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদের ‘আবির গুলাল’

পহেগাঁওয়ের জের, ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদের ‘আবির গুলাল’

ওয়েব ডেস্ক: পহেলগাম হত্যাকাণ্ডের জের। ‘আবির গুলাল’ (Abir Gulaal Release Debacle) সিনেমার ভারতে মুক্তি নিষিদ্ধ করল সরকার। ৯ মে ছবিটি ভারতে মুক্তি পাবার কথা ছিল। কিন্তু মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় নির্বিচারে হত্যালীলা চালায় জঙ্গিরা। হামলায় পাকিস্তান সংযোগ ধরা পড়ায়, পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান (Fawad Khan) অভিনীত ‘আবির গুলাল’ সিনেমা ভারতে দেখানো হবে না। জানিয়ে দিল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পাকিস্তানি অভিনেতা থাকলেও ছবিটির প্রডিউসার বা ডিরেক্টর ভারতীয়। ছবিটি মুম্বইয়ের প্রযোজনা সংস্থাব। প্রসঙ্গত, বছর খানেক ধরেই ভারতের সিনেজগতে পাকিস্তানী শিল্পীদের নিষিদ্ধ করে দিয়েছে সিনে সংগঠন। বিশেষ করে পুলওয়ামা কাণ্ডের পর থেকে এদেশে পাক তারকাদের প্রবেশ নিষিদ্ধ হয়েছে।

আরও পড়ুন: অসহায় পরিবারগুলো কিভাবে মোকাবিলা করবেন তা ঈশ্বরই জানেন”, অরিজিৎ-শ্রেয়া

 মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকরা প্রাণ হারান। সেই জঙ্গিদের সঙ্গে পাকিস্তান সংযোগ ধরা পড়েছে। জানা গিয়েছে, পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার শাখা সংগঠন The Resistance Front ভারতে হামলা চালিয়েছে। তারপরই কড়া পদক্ষেপের পথে হাঁটেছে বারত সরকার। বুধবারই পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। পাকিস্তানিদের ভারতের ভিসা দেওয়া বন্ধের পাশাপাশি, কূটনৈতিক সম্পর্ক ছিন্নর কথাও জানিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এমনকি পাকিস্তানের এক্স হ্যান্ডেলকে নিষিদ্ধ করা হয়েছে। ভারতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদের ছবির মুক্তিতে অনুমতি দিল না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। ভারতীয় সিনে সংগঠনের হুঁশিয়ারি এবং নেটপাড়াজুড়ে ফাওয়াদ খানকে বয়কটের ডাক উঠেছে। পাকিস্তানি অভিনেতার ছবিকে ভারতে ব্যবসা করতে দেওয়া যাবে না বলে দাবি উঠছে। সূত্রের খবর, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারতে এই ছবি মুক্তির অনুমতি দিচ্ছে না। আগামী ৯ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। ছবিটির প্রযোজক বিবেক বি আগরওয়াল, পরিচালত আরতী এস বাগড়ি। পহেলগাঁওয়ের ঘটনার পর শোক বার্তা জানিয়েছেন পাক অভিনেতা ফাওয়াদ খান। তিনি ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘পহেলগাঁওয়ে এমন জঘন্য হামলার খবর শুনে, আমি গভীরভাবে দুঃখিত।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88