Sunday, March 15, 2026
HomeScrollভেনিসে সেরা পরিচালকের খেতাব জয় পুরুলিয়ার অনুপর্ণার!
Annapurna Roy

ভেনিসে সেরা পরিচালকের খেতাব জয় পুরুলিয়ার অনুপর্ণার!

দুই মহিলার জীবন নিয়ে সিনেমা বানিয়ে আন্তর্জাতিক মঞ্চে সমাদৃত বাঙালি কন্যা

ওয়েব ডেস্ক: ফের রূপোলি পর্দার জগতে ভারতের জয়জয়কার। ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (82nd Venice International Film Festival) সেরা পরিচালকের খেতাব (Best Film Director Award) জয় করলেন এক বাঙালি পরিচালক। আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করলেন পুরুলিয়ার (Purulia) মেয়ে অনুপর্ণা রায় (Anupurna Roy)। ‘অরিজন্টি’ বিভাগে তাঁর পরিচালিত ছবি ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’–এর (Songs Of Forgotten Trees) জন্য তিনি এই পুরস্কার লাভ জিতেছেন। মুম্বইয়ে বসবাসকারী দুই মহিলার জীবন সংগ্রামের গল্প বলা এই ছবির জন্য আন্তর্জাতিক মহলে প্রশংসায় ভাসছেন অনুপর্ণা।

ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনো নিজ হাতে পুরস্কার তুলে দেন অনুপর্ণার হাতে। সাদা শাড়ি পরে যখন তিনি মঞ্চে ওঠেন, পুরস্কার হাতে তাঁর চোখ ছলছল করে ওঠে। আবেগে ভেসে তিনি জানান, এই সম্মান তাঁর ব্যক্তিগত জয় নয়, বরং নিঃশব্দে লড়াই করা সব নারীর প্রতি শ্রদ্ধা। তিনি বলেন, “এই পুরস্কার আমি উৎসর্গ করছি সেই সকল মহিলার জন্য, যারা লড়াই করেন কিন্তু আলো পেতে পারেন না। এই জয় তাঁদের শক্তির ভাষা হয়ে উঠুক।”

আরও পড়ুন: খা খা করছে প্রেক্ষাগৃহ! প্রথম দিন দর্শক টানতে ব্যর্থ ‘দ্য বেঙ্গল ফাইলস’!

অনুপর্ণার এই ছবিতে অভিনয় করেছেন নাজ শেখ ও সুমি বাঘেল। প্রযোজকের দায়িত্বে ছিলেন বিভাংশু রায়, রোমিল মোদি এবং রঞ্জন সিং। পরিচালক অনুরাগ কাশ্যপ ছিলেন এই ছবির প্রেজেন্টার। তিনি কৃতজ্ঞতা জানান তাঁদের সকলকে। পাশাপাশি তাঁর ডিওপি অশীতিপর গাফার দেবজিৎ বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমার শহর, আমার দেশ, আমার সহযোদ্ধাদের এই পুরস্কার উৎসর্গ করছি।”

তবে পুরষ্কার মঞ্চে সিনেমার বাইরে সামাজিক দায়বদ্ধতার প্রসঙ্গেও স্পষ্ট বক্তব্য রাখেন অনুপর্ণা। ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাত নিয়ে তিনি বলেন, “প্রত্যেক শিশুর শান্তি ও স্বাধীনতার অধিকার রয়েছে। প্যালেস্তাইনও এর ব্যতিক্রম নয়। হয়তো এই বক্তব্যে আমার দেশের কেউ কেউ বিরক্ত হবেন, তবুও আমি সত্য বলতেই বাধ্য।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked