HomeScrollবিয়ের প্রতিশ্রুতি দিয়ে কুকর্ম! পুলিশের জালে ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেতা
Dhurandhar Actor Arrested

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কুকর্ম! পুলিশের জালে ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেতা

পরিচারিকার অভিযোগের ভিত্তিতে বিখ্যাত এই অভিনেতাকে হাতকড়া পরাল পুলিশ

ওয়েব ডেস্ক: বক্স অফিসে ২০২৫-এর সবথেকে সফল ছবি ছিল ‘ধুরন্ধর’ (Dhurandhar)। মুক্তির দেড় মাস পেরিয়ে গেলেও এখনও এই সিনেমা নিয়ে অব্যহত চর্চা। তবে শুধু সাবাশি নয়, এবার এই ছবির এক অভিনেতার কুকর্মের জন্য সংবাদ শিরোনামে উঠে এল রণবীর সিং অভিনীত এই সিনেমা। অক্ষয় খন্নার চরিত্র ‘রেহমান ডাকাত’-এর রাঁধুনির ভূমিকায় নজরকাড়া নাদিম খানকে (Nadeem Khan) এবার গ্রেফতার (Arrest) করল পুলিশ। কিন্তু কেন? চলুন অভিনেতার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জেনে নেওয়া যাক।

বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নিজের গৃহপরিচারিকাকে টানা প্রায় ১০ বছর ধরে যৌন নির্যাতন (Sexual Harassment) করার অভিযোগ এল অভিনেতা নাদিম খানের বিরুদ্ধে। মালওয়ানি থানায় দায়ের করা লিখিত অভিযোগে নির্যাতিতা জানান, অভিনেতা প্রতিবার সহবাসের আগে তাঁকে বিয়ের আশ্বাস দিতেন। শুধু তাই নয়, ভয় দেখিয়ে জোর করেও একাধিকবার সহবাসে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। দীর্ঘদিন ভয়ে এই নির্যাতন সহ্য করলেও, শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় তিনি প্রশাসনের দ্বারস্থ হন।

আরও পড়ুন: বিয়ে করে ফেললেন ধনুশ-ম্রুণাল?

অভিযোগ পাওয়ার পরই মালওয়ানি থানার পুলিশ নাদিম খানের বিরুদ্ধে মামলা রুজু করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগেও অভিনেতার বিরুদ্ধে এই ধরনের কোনও অভিযোগ দায়ের হয়েছিল কী না তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই গুরুতর অভিযোগ ওঠার পরেও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেতা।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News