Tuesday, March 31, 2026
HomeScrollপ্রয়াত বিখ্যাত গীতিকার অভিজিৎ মজুমদার
Abhijit Majumdar passed away

প্রয়াত বিখ্যাত গীতিকার অভিজিৎ মজুমদার

তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর

ওয়েব ডেস্ক : প্রয়াত বিখ্যাত গীতিকার অভিজিৎ মজুমদার (Abhijit Majumdar)। রবিবার সকাল ৯টায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। জানা গিয়েছে, শারীরিক একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি। এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি (Mohan Charan Majhi)।

জানা গিয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে হাইপারটেনশন, হাইপো থাইরয়েড, ক্রনিক লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিজিৎ (Abhijit Majumdar)। তখন থেকেই যমে-মানুষের দড়ি টানাটানি চলছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, বিখ্যাত গীতিকার কখনও চিকিৎসায় সাড়া দিতেন, আবার কখনও তাঁর অবস্থার অবনতি হয়েছে। অনেকেই আশা করেছিলেন, সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তিনি। কিন্তু, শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হয় অভিজিৎ মজুমদারের। এর পর তাঁকে রাখা হয়েছিল লাইফ সাপোর্ট সিস্টেমে। আর রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

আরও খবর : বাগদান সারছেন অদ্রিজা, পাত্র কে জানেন?

বিখ্যাত গীতিকারের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি (Mohan Charan Majhi)। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “বিশিষ্ট কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক অভিজিৎ মজুমদারের প্রয়াণের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়া আমাদের সঙ্গীত, চলচ্চিত্র এবং সংস্কৃতির জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং মহাপ্রভু শ্রী জগন্নাথের কাছে বিদেহী আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি।”

সাল ১৯৯১। সে বছর ওড়িশার সঙ্গীত জগতে প্রবেশ করেছিলেন অভিজিৎ মজুমদার। ২০০০ সাল থেকে তিনি পরিচিতি পেতে শুরু করেন। ৭০০-র বেশি গান লিখেছেন তিনি। তার মধ্যে রয়েছে ‘লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’-এর মতো বিখ্যাত গান। কিন্তু গীতিকার অভিজিৎ মজুমদারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot