Tuesday, June 16, 2026
HomeScrollবিয়ে নিয়ে মুখ খুললেন ঋতিকা, থানায় অভিযোগ দায়ের অনিন্দিতার
Hiran Chatterjee Marriage

বিয়ে নিয়ে মুখ খুললেন ঋতিকা, থানায় অভিযোগ দায়ের অনিন্দিতার

নীরবতা ভাঙলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি, কী বললেন দেখে নেব

কলকাতা: অভিনেতা-বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকে আলোড়ন টলিউডে।এই বিতর্কে হিরণ এখনও একটি শব্দও খরচ করেননি। তবে মুখ খুলেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় (Anindita Chatterjee first wife Hiraan Chatterjee)। থানায় অভিযোগ দায়ের করেছেন অনিন্দিতা। এবার মুখ খুললেন ঋতিকা।

মঙ্গলবার দুপুরে হিরণ এবং ঋতিকার (Ritika Giri) বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরেই অনিন্দিতা জানান তাঁদের আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয়নি। বুধবার সন্ধ্যায় মেয়ে নাইসা চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আনন্দপুর থানায় হিরণ এবং ঋতিকার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। অনিন্দিতা জানিয়েছিলেন, তিনি হিরণের সঙ্গে তাঁর এখনও আইনি বিচ্ছেদ হয়নি। একজন বাবার কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ মেনে নেওয়া কঠিন—এই কথাটাই বারবার ফিরে এসেছে তাঁর বক্তব্যে। অনিন্দিতা আরও বলেন,  যে মানসিক আঘাত তাঁকে ও তাঁর মেয়েকে সহ্য করতে হয়েছে, তা ভাষায় ধরা কঠিন। বাইরে থেকে হাসিখুশি ভ্লগ, সমাজমাধ্যমে আনন্দের ছবি—সবকিছুর আড়ালে নাকি ছিল ভয়ানক মানসিক ভাঙন।একসময় শুনেছিলেন, ওই তরুণী নাকি পার্টি পলিটিক্স করতেন—১৮ বছর বয়সে কোন ঘরের মেয়েরা রাজনীতিতে জড়ায়, তা তিনি জানেন না বলেই মন্তব্য করেন অনিন্দিতা। পরে যোগ করেন, রাজনীতি না হলেও অন্য ধরনের ‘পলিটিক্স’ যে ছিল, সেটাও এখন পরিষ্কার। বুধবার সন্ধ্যায় প্রথমবার নীরবতা ভাঙলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি।

আরও পড়ুন:এবার আল্লুর ছবিতে সলমন! ‘পুষ্পা: ৩’-এ চমক

ঋতিকার দাবি, গত পাঁচ বছর ধরে তিনি আর হিরণ একসঙ্গে আছেন। অনেক দিন আগে অনিন্দিতাকে আইনি বিচ্ছেদের চিঠি পাঠানো হয়েছিল। ঋতিকা লিখেছিলেন, “যদি মনে হয় আমাদের বিয়ে বেআইনি তা হলে একটাই কথা আইনি পদক্ষেপ করতে বলুন। এর পর এই বিষয়ে কিছু বলার নেই।ঋতিকার ইনস্টাগ্রাম পোস্টের পরেই অনিন্দিতা থানায় যান অভিযোগ দায়ের করতে। ঋতিকা তাঁর পোস্টে দাবি করেছেন, হিরণের সঙ্গে গত ৫ বছর ধরে তিনি দাম্পত্য সম্পর্কে রয়েছেন। তাঁর আরও দাবি, হিরণ অনেক আগেই অনিন্দিতাকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে রেখেছেন। নাইসা চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আনন্দপুর থানায় হিরণ এবং ঋতিকার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। অনিন্দিতা এবং নাইসার সঙ্গে ছিলেন তাঁদের আইনজীবীও। থানায় অভিযোগ জানিয়ে বেরিয়েই এই প্রসঙ্গে অনিন্দিতার দাবি, “আমি বার্তা দিলাম ওকে, দেখি কত সুখে-শান্তিতে ও সংসার করে। সারাক্ষণ তো শুনি আত্মহত্যা করতে যাচ্ছে। বিয়ের আগে যে মেয়ে ১৫ বার আত্মহত্যা করতে যায় সে যে কত সুখে জীবনযাপন করবে আপনারাই বলুন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO