HomeScroll‘আমার যৌবন, বেডরুম নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন’, রামদেবকে পাল্টা তোপ কঙ্গনার

‘আমার যৌবন, বেডরুম নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন’, রামদেবকে পাল্টা তোপ কঙ্গনার

যুবসমাজকে নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) ঘিরে

ওয়েব ডেস্ক: যুবসমাজকে নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) ঘিরে। এ বার সরাসরি যোগগুরু বাবা রামদেবের নিশানায় পড়লেন বিজেপির (BJP) মাণ্ডির (Mandi) সাংসদ-অভিনেত্রী। রামদেবের মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে তাঁকে ব্যক্তিগত আক্রমণও করলেন কঙ্গনা। তাঁর কটাক্ষ, ‘‘আমার যৌবন, বেডরুম নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন।’’

সম্প্রতি পড়ুয়াদের একটি আন্দোলনকে ‘নর্দমা প্রজন্ম’ বলে মন্তব্য করেছিলেন কঙ্গনা। সেই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়। পরে অবশ্য নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেন, গোটা যুবপ্রজন্মকে তিনি আক্রমণ করেননি। নির্দিষ্ট একটি আন্দোলনে উপস্থিত ভিড়কেই নিশানা করেছিলেন।

আরও পড়ুন: রাকা-য় আল্লু অর্জুনের বিপরীতে উইল স্মিথ! হলিউড তারকাকে খলনায়কের চরিত্রে দেখা যাবে?

এর মধ্যেই কঙ্গনার মন্তব্য নিয়ে সরব হন রামদেব। এক সাক্ষাৎকারে যোগগুরু বলেন, দেশের যুবপ্রজন্মকে ‘নর্দমা’র সঙ্গে তুলনা করে যাঁরা নিজেদের বিকৃত মানসিকতার পরিচয় দেন, তাঁদের বিষয়ে সংশ্লিষ্ট দলেরও নজর দেওয়া উচিত। পাশাপাশি কঙ্গনার শৈশব, যৌবন এবং অতীতের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রামদেবের এই মন্তব্যেই ক্ষুব্ধ কঙ্গনা। পাল্টা জবাবে তিনি ২০২৪ সালে রামদেব ও পতঞ্জলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মামলার প্রসঙ্গ টেনে আনেন। কঙ্গনার দাবি, মিথ্যা বা প্রতারণামূলক কাজের জন্য তাঁকে কখনও শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়নি। সেই সূত্রেই রামদেবকে উদ্দেশ করে তাঁর তোপ, ‘‘আমাকে চরিত্র নিয়ে জ্ঞান দেবেন না।’’

কঙ্গনা আরও দাবি করেন, রামদেবের তুলনায় তাঁর চরিত্র অনেক ভাল এবং তাঁর বিরুদ্ধে প্রতারণার কোনও অভিযোগ নেই। একই সঙ্গে ফের স্পষ্ট করেন, তিনি যুবসমাজের বিরোধী নন। তাঁর বক্তব্যের লক্ষ্য ছিল একটি নির্দিষ্ট আন্দোলনে অংশ নেওয়া ভিড়।

অন্য দিকে, রামদেবও পরে যুবসমাজের প্রশংসা করে বলেন, দেশের শক্তিই হল যুবসমাজ। ফলে কঙ্গনা-রামদেবের এই বাকযুদ্ধ আপাতত থামার কোনও লক্ষণ নেই।

[youtube-feed feed=1]
Read More

Latest News