HomeScrollরাকা-য় আল্লু অর্জুনের বিপরীতে উইল স্মিথ! হলিউড তারকাকে খলনায়কের চরিত্রে দেখা যাবে?
Raaka

রাকা-য় আল্লু অর্জুনের বিপরীতে উইল স্মিথ! হলিউড তারকাকে খলনায়কের চরিত্রে দেখা যাবে?

আটলির সায়েন্স ফিকশন ছবিতে একসঙ্গে একাধিক চরিত্রে দেখা যেতে পারে আল্লু অর্জুনকে, থাকছেন দীপিকা-রশ্মিকাও

ওয়েব ডেস্ক : আল্লু অর্জুন (Allu Arjun) ও পরিচালক আটলির (Atlee) বহু প্রতীক্ষিত ছবি ‘রাকা’-কে (Raaka) ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এবার সেই ছবিতে হলিউড তারকা উইল স্মিথকে দেখা যেতে পারে বলে জোর জল্পনা তৈরি হয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী, ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য তাঁর সঙ্গে নির্মাতাদের কথাবার্তা চলছে। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ছবির নির্মাতারা।

সূত্রের খবর, উইল স্মিথের (Will Smith) শুটিংয়ের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তাঁর সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই বিদেশের শুটিং লোকেশন নির্ধারণ করা হতে পারে। এমনকী তাঁর চরিত্রের পোশাকও নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে। ফলে ‘রাকা’-র আন্তর্জাতিক শুটিং পর্ব নিয়ে ইতিমধ্যেই ছবির টিমের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আরও খবর : ১০ বছর পর ফিরছে ‘বিগ বস বাংলা’, সঞ্চালনায় সৌরভ, গ্র্যান্ড ওপেনিং ৩০ অগস্ট

এদিকে ছবিতে আল্লু অর্জুনকে (Allu Arjun) চারটি আলাদা চরিত্রে দেখা যেতে পারে বলেও খবর। সূত্র অনুযায়ী, অভিনেতা একই ছবিতে দাদু, বাবা এবং দুই ছেলের ভূমিকায় অভিনয় করবেন। পাশাপাশি দুই সমান্তরাল জগতের গল্পও ছবিতে থাকতে পারে বলে জল্পনা রয়েছে। তবে এই তথ্যগুলিও এখনও নির্মাতাদের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ছবিতে দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মন্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলে জানা যাচ্ছে।

‘রাকা’ আল্লু অর্জুন ও আটলির প্রথম যৌথ কাজ। ছবিটি সায়েন্স ফিকশন অ্যাকশন ঘরানার। প্রযোজনার দায়িত্বে রয়েছে সান পিকচার্স। চলতি বছর এপ্রিলেই ছবির প্রথম লুক প্রকাশ্যে আসে, যেখানে আল্লু অর্জুনকে একেবারে অন্যরকম ভয়ংকর অবতারে দেখা গিয়েছিল। ছবিটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News