Monday, March 16, 2026
HomeScrollবেঙ্গালুরু কাণ্ডে হাইকোর্টের প্রশ্নের মুখে কর্নাটক সরকার

বেঙ্গালুরু কাণ্ডে হাইকোর্টের প্রশ্নের মুখে কর্নাটক সরকার

ওয়েব ডেস্ক: বেঙ্গালুরু পদপিষ্টের (Bengaluru Stampede Case) ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলায় মুখবন্ধ খামে জবাব দিতে রাজ্যের অনুরোধে সম্মতি দিল কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court)। এই মামলার শুনানিতে হাই কোর্টের প্রশ্নের মুখে পড়ল কর্নাটক সরকার। মঙ্গলবার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবীকে একাধিক প্রশ্ন করেছেন দুই বিচারপতির বেঞ্চ। কর্নাটক সরকারের তীব্র সমালোচনা করে। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। তবে আরসিবি এবং সম্প্রচারকারী সংস্থা ডিএনএ নেটওয়ার্ককে আপাতত স্বস্তি দিয়েছে উচ্চ আদালত।

২০২৫ সালের আইপিএল ফাইনালে জয়ী রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত বিজয় উৎসবে পদপিষ্টে ১১ জন মারা যান এবং ৫০ জনেরও বেশি আহত হন। হাইকোর্ট ৫ জুন এই ঘটনার স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করে। সেই মামলার শুনানি শুরু হয় মঙ্গলবার, কার্যকরী প্রধান বিচারপতি ভি কমলেশ্বর রাও এবং বিচারপতি সি এম যোশীর বেঞ্চে। শুনানি চলাকালীন কর্নাটক সরকারের কাছে ৯টি প্রশ্ন করেন দুই বিচারপতি। আইপিএল জয়ের সেলিব্রেশনের মতো এত বড় অনুষ্ঠানের জন্য আদৌ প্রস্তুতি ছিল কিনা, যাবতীয় সুরক্ষাবিধি মানা হয়েছিল কিনা, সেই নিয়ে বিশদে জবাব তলব করেছে কর্নাটক হাইকোর্ট। এছাড়াও ভিড় নিয়ন্ত্রণ, বিজয় মিছিলের ঘোষণা এবং অনুমতি দেওয়া নিয়েও প্রশ্নের মুখে পড়েছে সিদ্দারামাইয়ার সরকার।

আরও পড়ুন: গুগল ম্যাপে ভরসাই কাল, নির্মীয়মাণ ব্রিজ থেকে ঝুলল গাড়ি

আদালত সরকারকে এই মর্মান্তিক ঘটনার কারণ নির্ধারণের জন্য এবং ভবিষ্যতের এমন পরিস্থিতির সম্ভাবনা রুখতে রাজ্যের বক্তব্য তলব। সরকারের পদক্ষেপের বিশদ জানতে চেয়ে, হাইকোর্ট কর্নাটক সরকারের প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট জেনারেল (এজি) কে ব্যাখ্যার চেয়ে একাধিক প্রশ্ন করেন। আদালতে কর্নাটক সরকার জানায়, বিচার বিভাগীয় কমিশন গঠিত হয়েছে এবং রিপোর্ট দেওয়ার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। পুলিশকর্তাদের সাসপেন্ড করা হয়েছে। বেশ কিছু জামিনের আবেদন বিচারাধীন। এই অবস্থায় ওই ঘটনা সম্পর্কিত রিপোর্ট প্রকাশ্য আদালতে পেশ করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিতে পারে। তাই নিরপেক্ষ তদন্ত রিপোর্ট পেশ হওয়ার জন্য সময় দেওয়া হোক। জানান সরকারি আইনজীবী। বৃহস্পতিবারের মধ্যে মুখবন্ধ খামে সরকারি রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88