কলকাতা: মনামী বরাবরই ফ্যাশন সচেতন। যে কোনও অনুষ্ঠানের রেড কার্পেটের জন্য নতুন লুক ক্রিয়েট করেন। এবার ‘ফিতে পোশাকে’ ধরা দিয়ে শোরগোল ফেললেন মনামী ঘোষ (Monami Ghosh)। ফ্যাশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হতে পারে তার নমুনা দেখিয়ে দিয়েছেন বলিউডের মডেল, অভিনেত্রী উরফি জাভেদ। ঠিক ততটা না হলেও টলিউডে অভিনেত্রী মনামী ঘোষও পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। কখনও দড়ি গাউন, প্লাস্টিকের ফ্রক, নকশিকাঁথার গাউন, কখনও তাঁর শাড়ির আঁচলজুড়ে মৃণাল সেনের অবয়ব, আবার কখনও অ্যাকোরিয়াম ব্যাগ হাতে বা দড়ির পোশাকে মোহময়ী মনামী ঘোষ। এবার শহরের এক অ্যাওয়ার্ড শোতে ফের নজরকাড়া ‘টাপা টিনি গার্ল’ মনামী।এবার গোছা গোছা হলুদ-রঙা মেজারমেন্ট টেপ দিয়ে তৈরি অফ-শোল্ডার পোশাক পরে আলোচনার শীর্ষে উঠে এলেন অভিনেত্রী।
আবার আলোচনায় তাঁর পোশাক। ফ্যাশন দুনিয়ায় আলোড়ন ফেলেছেন। তাঁর সাজের পেছনে রয়েছে গভীর ও আবেগী ভাবনা।হলুদ রঙের অফ-শোল্ডার পোশাক পরেছেন মনামী। এই পোশাকের বিশেষত্ব হল, তৈরি হয়েছে মেজারিং টেপ অর্থাৎ পোশাক মাপার ফিতে দিয়ে। পোশাকের ওপরের অংশে দেখা যাচ্ছে টেপের ওপরের অংশ। নিচের অংশে কয়েকশো টেপ ঝালরের মতো ঝুলছে। অভিনেত্রীর জুতোও ছিল মানানসই।
আরও পড়ুন: অন্নপূর্ণা আরাধনায় শুভশ্রী-কোয়েল, আয়োজনে ব্যস্ত ২ টলি নায়িকা
আসলে ‘মাস্টারজি’ অর্থাৎ দর্জি দাদাদের অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানাতেই ‘ফিতে পোশাক’ তৈরি করিয়েছেন মনামী। এই ধরনের পোশাক বেছে নেওয়ার কারণ মনামী নিজেই খোলসা করেছেন। তিনি জানান, পর্দার সামনে তারকাদের সুন্দর দেখানোর নেপথ্যে যাঁদের সবথেকে বড় অবদান থাকে, তাঁরা হলেন দর্জি বা ‘মাস্টারজি’। আমাদের যাদের ভালো দেখায় তার পিছনে দর্জিদাদাদের বা ‘মাস্টারজি’-দের অক্লান্ত পরিশ্রম লুকিয়ে থাকে। দিন-রাত এক করে ফিতে দিয়ে মাপ নিয়ে, কাপড় কেটে যাঁরা আমাদের মনের মতো পোশাক তৈরি করেন। তাঁদের সৃষ্টিকে সম্মান জানাতে এই উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী।







