Wednesday, March 11, 2026
HomeCurrent Newsবিয়ে সারলেন ' সোনার ছেলে ' নীরজ চোপড়া

বিয়ে সারলেন ‘ সোনার ছেলে ‘ নীরজ চোপড়া

ওয়েব ডেস্ক: বিয়ে সারলেন ভারতের ‘ সোনার ছেলে ‘ নীরজ চোপড়া ( Neeraj Chopra )। তাঁর বিয়ে নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই সব জল্পনায় সিলমোহর দিলেন নীরজ নিজেই।

রবিবার নিজের সোশ্যাল মিডিয়াতে একগুচ্ছ ছবি পোস্ট করলেন অলিম্পিক বিজয়ী। যেখানে বিয়ের পিঁড়িতে দেখা যায় নীরজকে। রঙমিলান্তি করে তাঁরা পোশাকও পড়েছেন। নীরজকে দেখা যায় মাথায় গোলাপি রঙের পাগড়ি, সাথে হালকা গোলাপি রঙের কুর্তা সেটে , গোলাপের মালায় সেজে উঠেছেন। এমনকি তাঁর স্ত্রীও গোলাপি রঙের লেহেঙ্গা চোলি পড়েছেন। সূর্যের আলোয় দুজনে সম্পন্ন করেছেন নিজেদের বিয়ে।

আরও পড়ুন: বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সোশ্যাল মিডিয়াতে নীরজ একগুচ্ছ ছবি পোস্ট করে লিখেছেন, ‘পরিবারের সঙ্গে জীবনের একটা নতুন অধ্যায় শুরু করলাম। আমাদের দুজনকে আপনারা সকলেই আশীর্বাদ করুন।’ কিন্তু স্ত্রীয়ের নাম কি? পোস্টে সেই কথাও তুলে ধরেছেন নীরজ। নীরজ জানান তাঁর স্ত্রীয়ের নাম হিমানি।

 

View this post on Instagram

 

A post shared by Neeraj Chopra (@neeraj____chopra)

ইতিমধ্যেই নীরজের বিয়ের পোস্ট আলোড়ন তুলেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। তাঁর ভক্তরা নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন কমেন্ট বক্সে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, নীরজ যতটা নিজের জ্যাভলিন প্র্যাকটিস নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব, ঠিক ততটাই নিজের সম্পর্কের কথা নিয়ে নীরবতা পালন করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। তিনি যে প্রেম করতেন সেই কথাও ঘুণাক্ষরে কেউ টের পায়নি। নিজের জীবন সঙ্গিনীর ব্যাপারে কখনোই কোন কথা তিনি বলেননি। বরং আচমকা তাঁর বিয়ে করে নেওয়ায় অবাক নেটিজেনরা।

উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে সোনার পদক জয় করেছিলেন নীরজ চোপড়া। তারপর থেকেই তাঁকে ভারতের ‘ সোনার ছেলে ‘ বলা হয়। প্যারিস অলিম্পিক্সেও ভারতবাসীকে নীরাস করেন নি তিনি জিতেছেন রুপোর পদক। আর এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast