Thursday, June 18, 2026
HomeScrollফ্যামিলিওয়ালার শিবপ্রসাদের নতুন লুক প্রকাশ্যে
Shiboprosad Mukherjee

ফ্যামিলিওয়ালার শিবপ্রসাদের নতুন লুক প্রকাশ্যে

‘ফ্যামিলিওয়ালা’ শিবপ্রসাদের জন্মদিনেও ব্যস্ত শুটিংয়ে, কলকাতা থেকে কী কী রেঁধে নিয়ে গেলেন স্ত্রী

কলকাতা: দর্শকের কাছে তিনি কখনও পরিচালক, কখনও প্রযোজক, কখনও বা প্রিয় অভিনেতা। কিন্তু সবার ওপরে তিনি একজন ফ্যামিলিওয়ালা (Familywalas First Look Out)। সুমন ঘোষের পরিচালনায় ‘ফ্যামিলিওয়ালা’ মুক্তি পাচ্ছে ২০২৬-এ। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjees) জন্মদিনে উইনডোজ প্রযোজনা সংস্থার তরফ থেকে এল বিশেষ উপহার৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক।

অবশেষে সামনে এল সেই প্রতীক্ষিত প্রথম ঝলক। অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়-এর জন্মদিনেই প্রকাশ্যে আনা হল আসন্ন ছবি ‘ফ্যামিলিওয়ালা’-র ফার্স্ট লুক ভিডিয়ো। আর প্রথম ঝলকেই দর্শকের নজর কেড়ে নিল ছবির আবেগঘন উপস্থাপনা। ভিডিয়োর শুরুতেই দেখা যায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন শিবপ্রসাদ। নেপথ্যে ভেসে আসে পরিচিত ‘রোল, ক্যামেরা, অ্যাকশন’ শব্দবন্ধ। তারপর যেন একের পর এক আবেগের পরীক্ষা দিতে শুরু করেন তিনি। ঝলক থেকেই স্পষ্ট শিবপ্রসাদের এই চরিত্রে একাধিক শেড থাকবে৷ কখনও হাসি, কখনও কান্না, কখনও রাগ বা অভিমানের অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরতে দেখা যায় অভিনেতাকে। একজন ‘ফ্যামিলিওয়ালা’র জীবনে যে নানান আবেগ একসঙ্গে মিশে থাকে, সেই অনুভূতিকেই তুলে ধরা হয়েছে এই প্রথম ঝলকে।ভিডিয়োর শেষাংশে বিশেষ মাত্রা যোগ করেছে অনুপম রায়-এর সুরে তৈরি ছবির টাইটেল ট্র্যাকের অংশ।শিবপ্রসাদের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন লিলি চক্রবর্তীঅনসূয়া মজুমদারস্বস্তিকা মুখোপাধ্যায় এবং সুদীপ্তা চক্রবর্তী। ইতিমধ্যেই দর্শকের একাংশের মধ্যে জল্পনা শুরু হয়েছে, এই ছবিতে হয়তো শিবপ্রসাদ ও স্বস্তিকাকে জুটি হিসেবেও দেখা যেতে পারে।

আরও পড়ুন: মিরর সেলফিতে সিক্স প্যাক, ৩০ বছর পরও সুঠাম দেহ টোটার… ছবি না দেখনেই মিস

বুধবার, ২০ মে বাহান্নয় পা রাখলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই প্রকাশ্যে নিয়ে এলেন ‘ফ্যামিলিওয়ালা’ ছবির ফার্স্ট লুক। ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র সেটেও জমজমাট জন্মদিন পালন হচ্ছে। আয়োজনের কলেবর কীরকম? হাঁসফাঁস গরমে বিষ্ণুপুরে ‘বহুরূপী’ সিক্যুয়েলের শুটিংয়ে কখনও ক্ল্যাপস্টিক হাতে ‘কাট-অ্যাকশন’ চলছে, তো কখনও বা ক্যামেরার সামনে দৃশ্যের মধ্যে ঢুকে আছেন। শুটিংয়ের মাঝেই জন্মদিন পালন করলেন শিবপ্রসাদ।স্ত্রী জিনিয়া সেন মঙ্গলবার রাতেই কলকাতা থেকে বিষ্ণুপুরে পৌঁছে গিয়েছেন তিনি। তবে একা যাননি! রাতের সফরের সঙ্গী এক ম্যাঙ্গো কেক। জিনিয়া বললেন, “কলকাতা থেকে কাঁপতে কাঁপতে চিলিং টেম্পারেচারে গাড়িতে করে নিয়ে বিষ্ণুপুরে এলাম। শিবু জানত না। আর সারপ্রাইজ দেওয়ার জন্য ওঁর প্রিয় ছোট একটা ড্রাই আমন্ড কেকও নিয়ে এসেছি।”জন্মদিনে মাটন, দই মাছ, পায়েস এসব কলকাতা থেকে রেঁধে নিয়ে এসেছি। আর এখানে গণেশদা পাঁচরকম ভাজার পাশাপাশি গরমের কথা মাথায় রেখে পাতলা চিকেনের ঝোল, মাগুর মাছের ঝোল রেঁধেছে।”

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO