Monday, April 13, 2026
HomeScrollদেবকে সমর্থন, টলিউডে ব্যান কালচার নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ
Prasinjit Chatterjee

দেবকে সমর্থন, টলিউডে ব্যান কালচার নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ

‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমারও নেই: প্রসেনজিৎ

কলকাতা: গত দেড় বছর ধরে ইন্ডাস্ট্রিতে ‘নিষিদ্ধ’, এ বার কাজে ফেরাতে হবে তাঁদের। ৭২ ঘণ্টার মধ্যে টলিউড থেকে সরবে ‘ব্যান কালচার’ (Ban Culture from Tollywood) সরানো নিয়ে সরব হয়েছেন সুপারস্টার দেব (Dev)। ৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিয়োয় এমনই ঘোষণা দেবের। এ বার ৭২ ঘণ্টায় ‘ব্যান’ তুলে দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasinjit Chatterjee)।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রকৃত কারণ এখনও অজানা। ৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিয়োয় আর্টিস্ট ফোরামের তরফে জরুরি বৈঠকেরও আয়োজন করা হয়েছিল। যেখানে বলা হয়, নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত আপাতত ‘ম্যাজিক মোমেন্টস’-সংস্থার সঙ্গে কাজ নয়। সেই দিনের মিটিংয়েই দেব উত্থাপন করেছিলেন টলিউডের ‘ব্যান’ প্রসঙ্গ।৭২ ঘণ্টার মধ্যে টলিউড থেকে সরবে ‘ব্যান কালচার’। সে দিন দেব আরও জানান, বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তিনি দায়িত্ব নিয়েছেন। নির্দিষ্ট সময় পেরোতেই তাঁর ঘোষণা, ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য ফিরছেন। তাঁকে দেখা যাবে দেব-শুভশ্রীর পুজোর ছবিতে।

আরও পড়ুন: দম মারো দম, দিল চিজ কি হ্যায় থেকে জারা সা ঝুম লু ম্যায়, আশার সেরা ১০ গান

এবার ৭২ ঘণ্টায় ‘ব্যান’ তুলে দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৭ এপ্রিল বৈঠকের প্রায় সপ্তাহখানেক পরে রবিবার আবারও বৈঠকে বসেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। যেখানে ফোরামের সহ-সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘৭ এপ্রিল মিটিং হয়েছিল রাহুলের মৃত্যুর পরে শিল্পী, কলাকুশলীদের সুরক্ষা নিয়ে। সকলে জানতে চায়, কী ভাবে মৃত্যু হয়েছে রাহুলের। আমি সে দিন বলেছিলাম এখন সকলে রাহুলকে নিয়ে আবেগপ্রবণ, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ‘ব্যান’-এর কথাটা না বলে কয়েকদিন বাদে বলতে।’ এ দিনের সাংবাদিক বৈঠকে প্রসেনজিৎ বলেন, “দেবকে, দেবের ভাবনাকে পূর্ণ সমর্থন করছি। তার পরেও বলব, ৭২ ঘণ্টার মধ্যে ইন্ডাস্ট্রি থেকে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার ক্ষমতা এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও নেই!”প্রসেনজিৎ স্পষ্ট ভাষায় দাবি করেন, “এই যে ৭২ ঘণ্টা। আমার মনে পড়ে না যে, ঘণ্টার চ্যালেঞ্জ দেওয়ার মতো বা নেওয়ার মতো যোগ্যতা আমার আছে। এই যোগ্যতা বা ক্ষমতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও নেই।”

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/