Monday, March 30, 2026
HomeScrollরাহুলের প্রয়াণে মুখ খুললেন শোকস্তব্ধ প্রিয়াঙ্কা
Priyanka Sarkar

রাহুলের প্রয়াণে মুখ খুললেন শোকস্তব্ধ প্রিয়াঙ্কা

রাহুলের মায়ের কাছে দৌড়োলেন প্রিয়াঙ্কা! সহজকে কি জানালেন?

কলকাতা: টলিপাড়ায় শোকের ছায়া। শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee Passes Away)। শ্যুটিং করতে গিয়ে দিঘা সংলগ্ন তালসারি সৈকতে সমুদ্রে (Talsari Sea Beach) তলিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।অভিনেতার অকাল প্রয়াণে শোকগ্রস্ত সবাই। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী তথা তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, পরিবারের সদস্য ও বন্ধুরা মিলে এই ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছি। বন্ধু ও সংবাদমাধ্যমের সহকর্মীদের কাছে এই কঠিন মুহূর্তে গোপনীয়তা বজায় রাখার আর্জি জানিয়েছেন তিনি।
রাহুলের অকালমৃত্যু এখনও মেনে নিতে পারছেন না কেউ। গোটা টলিপাড়া শোকস্তব্ধ।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুসংবাদ পৌঁছোয় কলকাতায়, তখন তাঁর মা পাটুলির বাড়িতে। খবর পেয়ে স্ত্রী প্রিয়াঙ্কা সরকার সঙ্গে সঙ্গে ছুটলেন শাশুড়িমায়ের কাছে। স্বামীর মৃত্যুর খবর যখন পৌঁছোয়, তখন অভিনেত্রী প্রিয়াঙ্কা ‘তারকাটা’ ছবির পোস্টার শুট করার জন্য ‘লুকসেট’-এ ছিলেন। সেখানেই খবর আসে। সব কাজ ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে আসেন নায়িকা। তাঁদের ১৩ বছরের পুত্র সহজকে খবরটা কী ভাবে দেবেন, তাকে কী ভাবে সামলাবেন, সেটাই তাঁর কাছে সবচেয়ে কঠিন কাজ হয়ে যায় বলে ঘনিষ্ঠ সূত্রের খবর। দিঘার সেই হাসপাতালে যাবেন নাকি ছেলেকে নিয়ে গল্ফগ্রিনের বাড়িতেই থাকবেন, সেটা ঠিক করতেই বেশ সময় নেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, রাহুলের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে আসেন নায়িকা। সেখানেই রয়েছে সহজ। ছেলেকে বুঝিয়ে সবটা বলার চেষ্টা করেছেন প্রিয়াঙ্কা।

সোশাল মিডিয়া একটি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এটি আমাদের জন্য গভীর শোক ও দুঃখের সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে কিছুটা ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তা কামনা করছি। একজন সন্তান, একজন মা, একটি গোটা পরিবার এবং প্রিয়জনেরা একসঙ্গে এই ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছে। আমরা আমাদের বন্ধু ও সংবাদমাধ্যমের সহকর্মীদের কাছে অনুরোধ করছি, এই কঠিন মুহূর্তে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। এই মুহূর্তে আমাদের শান্তিতে শোক পালনের সুযোগ দিন। এই সময়ে আপনাদের সহমর্মিতা ও সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।’

আরও পড়ুন: বিশ্বাস হচ্ছে না, নায়কের অকাল প্রয়াণে বললেন পরিচালক রাজ

সূত্রের খবর, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য গোটা টিম গিয়েছিল তালসারি সৈকত এলাকায়। রবিবার সকাল থেকেই চলছিল শ্যুটিং। ইউনিটের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee), নীল, মধুমিতা চক্রবর্তী, সাহানা-সহ অনেকে।জানা গিয়েছে, বিকেল তিনটে নাগাদ অধিকাংশ শিল্পীর শ্যুটিং শেষ হয়ে যায়। তবে রাহুলের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য বাকি ছিল, যেখানে তাঁকে নৌকায় করে সমুদ্রে যেতে হয়। সেই শটের সময়ই আচমকা জলে পড়ে যান তিনি এবং তলিয়ে যান (Drowned) বলে খবর মিলেছে প্রাথমিকভাবে। সঙ্গে থাকা টেকনিশিয়ানরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাঁকে উদ্ধার করেন। দ্রুত নিয়ে যাওয়া হয় দিঘা জেনারেল হাসপাতালে, তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot