Wednesday, August 19, 2026
HomeScroll‘হামজা’র পর কোন পৌরাণিক গল্পে দেখা যাবে রণবীরকে?
Ranveer Singh

‘হামজা’র পর কোন পৌরাণিক গল্পে দেখা যাবে রণবীরকে?

হামজা চরিত্রে ঝড় তোলার পর এবার সম্পূর্ণ ভিন্ন অবতারে রণবীর

কলকাতা: হামজা চরিত্রে ঝড় তোলার পর এবার ভিন্ন অবতারে বড় পর্দায় নিজেকে মেলে ধরার প্রয়াস রণবীর সিংয়ের (Ranveer Singh)। পর্দায় যেকোনও চরিত্রকে জীবন্ত করে তুলতে রণবীর সিংয়ের জুড়ি মেলা ভার। তবে এবার তিনি যে চরিত্রে অভিনয় করতে চলেছেন, তা নিয়ে অনুরাগী মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, ‘হামজা’ রণবীর এবার নাকি মহাদেবের অবতারে পৌরানিক চরিত্রে মাত দেওয়ার প্রস্তুতি শুরু করেছেন। শোনা যাচ্ছে, অমিশ ত্রিপাঠীর (Amish Tripathi) জনপ্রিয় কালজয়ী উপন্যাস ‘দ্য ইম্মর্টালস অফ মেলুহা’-নিয়ে বড়পর্দার তৈরি হচ্ছে ছবি, আর সেখানেই শিবের ভূমিকায় দেখা যেতে পারে এই অভিনেতাকে।

‘ধুরন্ধর’-এর পরে সাফল্যের শিখরে রণবীর। ছবিতে জসকিরত ও হামজ়া, দুই চরিত্রেই মন জয় করেছেন রণবীর সিং। হামজা চরিত্রে ঝড় তোলার পর এবার সম্পূর্ণ ভিন্ন অবতারে বড় পর্দায় নিজেকে মেলে ধরবেন রণবীর। জানা যাচ্ছে, লেখক অমীশ ত্রিপাঠী-র জনপ্রিয় উপন্যাস ‘দি ইমমর্টাল্‌স অফ মেলুহা’ অবলম্বনে তৈরি হতে চলেছে বড় বাজেটের একটি ছবি। রণবীর নাকি তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থার মাধ্যমে বইটির স্বত্ব কিনেছেন। তিন ভাগে প্রকাশিত বইটির পুরো গল্প তিনটি ছবির মাধ্যমে তুলে ধরা হবে বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন:মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতিতে মগ্ন তামান্না

মেলুহা রাজ্য উত্থানের নেপথ্যে হিমালয়ের এক যোদ্ধার গল্পই রয়েছে আমিষ ত্রিপাঠীর শিব ট্রিলজিতে। বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ চলছে। জানা গিয়েছে, রণবীর নিজেও এই ছবির নির্মাণ কাজের সঙ্গে জড়িয়ে আছেন। এখনও পরিচালক বা অন্য অভিনেতাদের নাম চূড়ান্ত করা হয়নি।বিমুক্তির সময় এখনও নির্ধারিত হয়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor