HomeScrollমহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতিতে মগ্ন তামান্না
Tamannaah Bhatia

মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতিতে মগ্ন তামান্না

মহাদেহের ধ্যানে মগ্ন তামান্না

কলকাতা: তামান্না ভাটিয়ার (Tamannaah Bhatia) সৌন্দর্য ও নাচের ভঙ্গিমায় মুগ্ধ দর্শক। গত কয়েক বছরে তমন্না যে গানে নেচেছেন, সেটাই হিট্। অভিনয় থেকে আইটেম ডান্স সবতেই ছক্কা হাঁকান অভিনেত্রী। রুপোলি পর্দার লাস্যের ছাটায় দর্শক মনে শিহরণ জাগানো দক্ষিণী সুন্দরী .0মহাদেবের শরণে।তারকা নয়, সাধারণ বেশেই মহাদেবের দর্শন করলেন।১২ মে মঙ্গলবার সকালে মহাদেবের দর্শনে লাল শাড়ি পরে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে (Tamannaah Bhatia Visits Mahakaleshwar Temple) পৌঁছে গিয়েছিলেন তামান্না। ভগবানের আশীর্বাদের সঙ্গে ভস্ম আরতি দেখার সুযোগ পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েছেন অভিনেত্রী।

মহাকালেশ্বর মন্দিরের মতো পবিত্র স্থানে ঈশ্বরের আহ্বান ছাড়া আসা অসম্ভব বলে মনে করেন তামান্না। ভস্ম আরতি প্রত্যক্ষ করার অভিজ্ঞতা অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক বলে মনে করেন।তামান্না বলেন, “মহাকালেশ্বরের আশীর্বাদ না থাকলে এখানে আসা অসম্ভব। আজ ভস্ম আরতি দেখে আমি অভিভূত। সকলের সঙ্গে বসে সেই ইতিবাচক শক্তির অনুভব আমার মনকে পুনরুজ্জীবিত করে তুলেছে।এদিন তামান্নার পরনে ছিল লাল শাড়ি, কানে দুল আর কপালে টিপ। হালকা মেকআপের সঙ্গে খোঁপা, ছিমছাম সাজে মহাকালেশ্বর মন্দিরে দর্শনার্থীদের মাঝে মাটিতে বসে তামান্নার আরাধনার মুহূর্ত ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। চোখ বুঝে মহাদেহের ধ্যানে মগ্ন অভিনেত্রী।

আরও পড়ুন:তাসের ঘরের মতো ভাঙল সংসার? সূরজের সঙ্গে বিচ্ছেদের জল্পনা মৌনীর

[youtube-feed feed=1]
Read More

Latest News