Tuesday, June 9, 2026
HomeBig newsকলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাও নেতা মাধাই পাত্রের, কী কারণে সিদ্ধান্ত? শুনুন...
Maoist leader Madhai Patra

কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাও নেতা মাধাই পাত্রের, কী কারণে সিদ্ধান্ত? শুনুন মাও নেতা মুখ থেকে

 কলকাতা পুলিশের সাফল্য, ঝাড়খণ্ডের মোস্ট ওয়ান্ডেট মাও নেত্রী গ্রেফতার

ওয়েবডেস্ক-  কলকাতা পুলিশের (Kolkata Police)  বড় সাফল্য। কলকাতা থেকে গ্রেফতার মাও নেত্রী । ঝাড়খণ্ড (Jharkhand)  পুলিশের (police) মোস্ট ওয়ান্ডেট (Most Wanted)  মাওবাদী পুলিশের জালে। কলকাতার উত্তর কাশীপুর থেকে সারদা বিশ্বাসকে ওরফে বেলা (Sarada Biswas alias Bela) নামে মাও নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। সারদা ঝাড়খণ্ডের BJBVRC Regional কমিটির নেত্রী ছিলেন।

দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। সারদা ওরফে বেলার নামে ২০টি’র বেশি মামলা আছে। ঝাড়খণ্ড সরকার সারদার নামে ১৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল। পুলিশ জানিয়েছে ২০০৪- ২০০৫ সালে পশ্চিম মেদিনীপুর রাজ্যে মামলা ছিল।

অপরদিকে কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন মাওবাদী মাধাই পাত্র (Maoist leader Madhai Patra) । ধৃতের বাড়ি হুগলির জঙ্গিপাড়া। ২০০৭ সালে রাজ্য মামলাতে জামিন পেয়ে ঝাড়খণ্ডে চলে যায়। মূল স্রোতে ফেরার সিদ্ধান্ত থেকে তার এই আত্মসমর্পণ বলে জানিয়েছেন মাধাই পাত্র। পুনর্বাসনের ব্যবস্থা করবে পুলিশ বলে জানা গেছে।

আরও পড়ুন-  গ্রেফতার বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়

মঙ্গলবার পুলিশ কমিশনার অজয় নন্দ সাংবাদিক বৈঠক করেন। সেখানেই সাংবাদিকদের সামনে উপস্থিত করানো হয় মাওবাদী মাধাই পাত্র। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাধাই বলেন, মাওবাদীতে যখন যোগ দিয়েছিলাম, তখন পার্টি ভাল ছিল। পরে রীতিনীতি বদলে গেছে। তাই আমি আত্মসমর্পণ করব বলে ঠিক করি। আবেদন করছি, সবাই মূলস্রোতে ফিরে আসুক।

উল্লেখ্য, মাও দমনে কড়া অবস্থান নিয়ে কেন্দ্র সরকার।  দেশ থেকে মাওবাদ নির্মূল করার জন্য একটি সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের হুঙ্কার ৩১ মার্চ ২০২৬-এর মধ্যেই ভারত থেকে মাওবাদ সম্পূর্ণ নির্মূল করা করা হবে। গত কয়েক বছরে নিরাপত্তা বাহিনীর অভিযানে মাওবাদীরা কোণঠাসা হয়েছে।

শাহ জানিয়েছেন, শত শত মাওবাদী হয় আত্মসমর্পণ করেছে, না হয় নিরাপত্তা বাহিনীর হাতে খতম হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি শুধু জঙ্গলে নয়, শহরে বসে যারা মাওবাদী মতাদর্শকে সমর্থন করে বা পরোক্ষভাবে সাহায্য করে, সেই সব শহুরে নকশালদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেবে সরকার।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d