HomeScrollতাসের ঘরের মতো ভাঙল সংসার? সূরজের সঙ্গে বিচ্ছেদের জল্পনা মৌনীর
Mouni Roy

তাসের ঘরের মতো ভাঙল সংসার? সূরজের সঙ্গে বিচ্ছেদের জল্পনা মৌনীর

ইন্ডাস্ট্রির অন্দরমহলে এখন জোর চর্চা

ওয়েব ডেস্ক: ২০১৯ সালে দুবাইয়ে (Dubai) বর্ষবরণের এক অনুষ্ঠানে প্রথম দেখা। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। প্রায় তিন বছরের সম্পর্কের পর ২০২২ সালের জানুয়ারিতে রূপকথার বিয়েতে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy) এবং ব্যবসায়ী সূরজ নাম্বিয়ার (Suraj Nambia)। বাঙালি ও মালয়ালি, দুই রীতিতেই হয়েছিল তাঁদের বিয়ে। সমাজমাধ্যমে বারবার ধরা পড়েছিল তাঁদের প্রেমের ঝলক। তাই হঠাৎ বিচ্ছেদের গুঞ্জনে মন খারাপ অনুরাগীদের।

ইন্ডাস্ট্রির অন্দরমহলে এখন জোর চর্চা, চার বছরের দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন মৌনী ও সূরজ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি তাঁদের কেউই।

আরও পড়ুন: তাইল্যান্ডের সমুদ্রতটে শুভশ্রীর গালে চুম্বন রাজের, ছবি না দেখলেই মিস

বিচ্ছেদের গুঞ্জনের সূত্রপাত সমাজমাধ্যম থেকেই। নেটাগরিকদের নজরে এসেছে, ইনস্টাগ্রামে নাকি একে অপরকে আনফলো করেছেন মৌনী ও সূরজ। শুধু তাই নয়, মৌনীর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেও উধাও সূরজের প্রায় সমস্ত ছবি। একসময় তাঁদের রোম্যান্টিক মুহূর্তে ভরা ছিল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া, এখন সেখানে সূরজের উপস্থিতি কার্যত নেই বললেই চলে।

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

এই পরিবর্তন নজরে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেরই অনুমান, দাম্পত্যে চিড় ধরেছে এবং হয়তো বিচ্ছেদের দিকেই এগোচ্ছেন তাঁরা। যদিও এই সবটাই এখনও জল্পনার পর্যায়েই রয়েছে।

মৌনী-সূরজ জুটিকে বরাবরই ‘পারফেক্ট কাপল’ হিসেবে দেখতেন অনুরাগীরা। তাঁদের ছবি, ভ্রমণ, উদ্‌যাপনের মুহূর্তে ভালোবাসায় ভরিয়ে দিতেন ভক্তরা। তাই এই খবর অনেকের কাছেই হৃদয়বিদারক।

হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ মৌনী রায়। ‘নাগিন’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। পরে বলিউডেও নিজের জায়গা তৈরি করতে শুরু করেন। কাজের ব্যস্ততার মাঝেই ব্যক্তিগত জীবনে এই বিচ্ছেদ-জল্পনা নতুন করে আলোচনায় এনে দিয়েছে অভিনেত্রীকে

[youtube-feed feed=1]
Read More

Latest News