HomeScrollতাইল্যান্ডের সমুদ্রতটে শুভশ্রীর গালে চুম্বন রাজের, ছবি না দেখলেই মিস
Raj-Subhashree Eighth Anniversary

তাইল্যান্ডের সমুদ্রতটে শুভশ্রীর গালে চুম্বন রাজের, ছবি না দেখলেই মিস

হাতে-হাত, গালে আলতো চুম্বন বিবাহবার্ষিকীতে প্রেম সাগরে রাজ-শুভশ্রী

কলকাতা: রাজনৈতিক ময়দানে পরাজয়ের পর বদলে গিয়েছিল রাজ চক্রবর্তীর (Raj Chakrabarty) চারপাশ।৪ মে গণনা কেন্দ্র থেকে বেরোনোর সময় পরিস্থিতি আরও তিক্ত হয়ে ওঠে। বিজেপি সমর্থকদের একাংশের ‘চোর চোর’ স্লোগান, কাদা ছোঁড়া— সেই মুহূর্তে এক ক্লান্ত মানুষের অপমানের দৃশ্য হয়ে ধরা দিয়েছিল।তার কয়েকদিনের মধ্যেই রাজ স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর রাজনীতিতে থাকতে চান না। এই আলোচনার মাঝে বিদেশে স্ত্রীর সঙ্গে ‘একান্ত’ মুহূর্তে ফ্রেমবন্দি পরিচালক রাজ।এই কঠিন সময়েই সবচেয়ে দৃঢ়ভাবে পাশে দাঁড়িয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। কাদা, ট্রোল, রাজনৈতিক হার— সব ভুলে একান্তযাপন রাজ-শুভশ্রীর।

১১ মে রাজ এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অষ্টম বিবাহবার্ষিকী। স্যোশাল মিডিয়ায় ঢুঁ দিয়ে দেখা গিয়েছে, এই কয়েক দিনের পরিবর্তিত পরিস্থিতির প্রভাব কোনও ভাবেই পড়তে দেননি ব্যক্তিগত জীবনে। ছবি দেখে বোঝা গিয়েছে, দেশের বাইরে এই দিনটা উদ্‌যাপন করছেন তারকাদম্পতি।তাইল্যান্ডের ক্র্যাবিতে ঘুরতে গিয়েছেন তাঁরা। প্রেমে মাখা ছবি ভাগ করে নেন শুভশ্রী। দেখা যাচ্ছে, কখনও স্ত্রী শুভশ্রীর গালে চুম্বন এঁকে দিচ্ছেন রাজ। কখনও আবার ‘ক্যান্ডেললাইট ডিনার’-এ ব্যস্ত যুগলে।

এই সফরে দেখা মেলেনি তাঁদের দুই সন্তান ইউভান আর ছোট্ট ইয়ালিনির। যেন এই সফরটা শুধুই দু’জন মানুষের জন্য।শুভশ্রী ছবির সঙ্গে লিখেছেন, “হ্যাপি অষ্টম, সঙ্গী।” ছোট্ট সেই বাক্যের মধ্যেই যেন লুকিয়ে ছিল অনেক না বলা কথা।

ছবিগুলিতে কোথাও সকালের নিরিবিলি ব্রেকফাস্ট, কোথাও ক্যান্ডেললাইট ডিনারের নরম আলো, কোথাও সমুদ্রের ধারে দু’জনের নিঃশব্দ মুহূর্ত। প্রথম ছবিতেই ধরা পড়েছে এক অন্তরঙ্গ ভালোবাসা— রাজ আদরে চুমু খাচ্ছেন শুভশ্রীকে।

[youtube-feed feed=1]
Read More

Latest News