Sunday, August 9, 2026
HomeScrollসৃজিতের নতুন গোয়েন্দা 'কানাইচরণ' হচ্ছেন যিশু, কবে শুরু শুটিং?
Entertainment news

সৃজিতের নতুন গোয়েন্দা ‘কানাইচরণ’ হচ্ছেন যিশু, কবে শুরু শুটিং?

‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ মুখ্য ভূমিকায় যিশু সেনগুপ্ত 

ওয়েব ডেস্ক : ফের রহস্য আর গোয়েন্দার জগতে ফিরছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। ‘ফেলুদা’ এবং ‘শেখর হোমস’-এর পর এবার তিনি নিয়ে আসছেন একেবারে নতুন সত্যান্বেষী ‘গোয়েন্দা কানাইচরণ’। শুক্রবার ছবির ঘোষণা হওয়ার পরই প্রকাশ্যে এল ছবির মূল কাস্ট। নতুন এই গোয়েন্দার চরিত্রে দেখা যাবে অভিনেতা যিশু সেনগুপ্তকে (Jisshu Sengupta)।

রাজর্ষি দাশ ভৌমিকের জনপ্রিয় উপন্যাস ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। সূত্রের খবর, গোয়েন্দা কানাইচরণের সহকারী সৌভিকের চরিত্রে অভিনয় করবেন অনুজয় চট্টোপাধ্যায়। এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ইধিকা পাল (Idhika Paul), টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury), সুমন্ত মুখোপাধ্যায় এবং সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। ঘোষণার পর থেকেই ছবির কাস্টিং নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

আরও খবর : কলকাতায় ঝটিকা সফরে আচমকা প্রসেনজিতের বাড়িতে শাহ, কেন?

এর আগে অঞ্জন দত্ত পরিচালিত ছবিতে ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন যিশু সেনগুপ্ত। এবার সম্পূর্ণ নতুন এক গোয়েন্দার ভূমিকায় তাঁকে কীভাবে তুলে ধরেন সৃজিত, তা নিয়েই এখন কৌতূহল সিনেমাপ্রেমীদের। উল্লেখযোগ্য বিষয়, এই ছবির মাধ্যমে নবমবারের জন্য জুটি বাঁধছেন সৃজিত ও যিশু। অতীতে মতভেদ থাকলেও তাঁদের পেশাদার সম্পর্ক যে অটুট, তা ফের স্পষ্ট হল এই নতুন প্রজেক্টে।

আগামী আগস্ট মাস থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা। ক্যামেলিয়া প্রোডাকশনসের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। এই প্রযোজনা সংস্থার সঙ্গে এটি সৃজিত মুখোপাধ্যায়ের দ্বিতীয় কাজ।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor