Wednesday, August 12, 2026
HomeScroll‘একজনও যোগ্য দিদি-বোন বঞ্চিত হবেন না’, অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari

‘একজনও যোগ্য দিদি-বোন বঞ্চিত হবেন না’, অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

৩০ অগস্ট পর্যন্ত চলবে যাচাই পর্ব

মুর্শিদাবাদ: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) থেকে কোনও প্রকৃত উপভোক্তা বঞ্চিত হবেন না। মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগরের (Reginagar) জনসভা থেকে এমনই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবারের সভায় তিনি জানান, অন্নপূর্ণা যোজনার আওতায় আবেদন যাচাইয়ের কাজ এখনও চলছে এবং আগামী ৩০ অগস্ট পর্যন্ত সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে। যাচাই শেষে যোগ্য প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পৌঁছে যাবে বলেও দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মুর্শিদাবাদ জেলায় প্রায় ১৫ লক্ষ মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। ইতিমধ্যেই তাঁদের মধ্যে প্রায় ১২ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ১ জুলাই ৩ হাজার টাকা করে পাঠানো হয়েছে। বাকি আবেদনগুলিও পর্যায়ক্রমে যাচাই করা হচ্ছে। তাঁর দাবি, বর্ণ, ধর্ম বা রাজনৈতিক পরিচয় নয়, শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে।

আরও খবর : জুলাইয়ে ফের বাংলায় আসছেন অমিত শাহ

এদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে মহিলাদের জন্য চালু হওয়া প্রকল্পে বহু পুরুষের অ্যাকাউন্টেও টাকা পৌঁছেছিল। সেই কারণেই বর্তমান সরকার তথ্য যাচাইয়ের উপর জোর দিচ্ছে। তাঁর কথায়, প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতেই এই প্রক্রিয়া প্রয়োজন।

অন্যদিকে, এই ইস্যুতে আগেই সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডারের বহু উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক মহিলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। যদিও রাজ্য সরকারের দাবি, সমস্ত আবেদন স্বচ্ছতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং যোগ্য কেউই বাদ পড়বেন না।

অন্নপূর্ণা যোজনা ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই সরকারের এই আশ্বাস নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। এখন নজর ৩০ অগস্টের মধ্যে যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রকৃত উপভোক্তার সংখ্যা কত দাঁড়ায়, সেদিকেই।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor