Saturday, August 8, 2026
HomeScrollট্রেনের টিকিটে নতুন কড়াকড়ি, স্ক্রিনশট বা পিডিএফ দেখালে গুনতে হতে পারে মোটা...
National Update

ট্রেনের টিকিটে নতুন কড়াকড়ি, স্ক্রিনশট বা পিডিএফ দেখালে গুনতে হতে পারে মোটা জরিমানা

ডিজিটাল টিকিট ব্যবহারে নতুন নিয়ম জারি করল ভারতীয় রেল

ওয়েব ডেস্ক : ট্রেনযাত্রীদের জন্য ডিজিটাল টিকিট ব্যবহারে নতুন নিয়ম জারি করল ভারতীয় রেল (Indian Railways)। এবার থেকে মোবাইলে সংরক্ষিত টিকিটের স্ক্রিনশট, ছবি, পিডিএফ বা হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ড করা কপি দেখিয়ে ভ্রমণ করা যাবে না। রেলের নির্দেশ অনুযায়ী, যাত্রার সময় শুধুমাত্র সংশ্লিষ্ট অ্যাপে থাকা আসল ডিজিটাল টিকিটই বৈধ বলে গণ্য হবে। নিয়ম না মানলে যাত্রীকে বিনা টিকিটের যাত্রী হিসেবে ধরে জরিমানা করতে পারবেন টিকিট পরীক্ষক (TTE)।

রেল সূত্রে জানা গিয়েছে, ডিজিটাল টিকিটের অপব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে মোবাইল নম্বর এবং ডিভাইস থেকে টিকিট বুক করা হয়েছে, সেই ডিভাইসেই টিকিট দেখাতে হবে। স্ক্রিনশট, ফটো, পিডিএফ কিংবা মেসেজিং অ্যাপের মাধ্যমে পাঠানো টিকিটের কপি কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না।

আরও খবর : অবোহর মেয়র নির্বাচন নিয়ে সরব অমিত মালব্য, স্বচ্ছতা নিয়ে তুললেন প্রশ্ন

সম্প্রতি কোরবা-বিশাখাপত্তনম লিঙ্ক এক্সপ্রেসে এমনই একটি ঘটনার জেরে এক মহিলা যাত্রীকে জরিমানা করা হয়েছে। তিনি টিটিই-কে হোয়াটসঅ্যাপে পাওয়া টিকিটের স্ক্রিনশট দেখিয়েছিলেন। পরে তদন্তে দেখা যায়, টিকিটটি যে মোবাইল নম্বর থেকে বুক করা হয়েছিল, সেটি যাত্রীর কাছে ছিল না। তাঁর রেজিস্টার্ড নম্বরে কোনও বৈধ টিকিটও পাওয়া যায়নি। এরপর তাঁকে বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য করে জরিমানা করা হয়।

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় রেল। ভ্রমণের আগে রেলের নির্ধারিত অ্যাপে লগ-ইন করে আসল ডিজিটাল টিকিট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor