HomeScrollআলিয়ার ‘আলফা’ অবতারে মুগ্ধ শাহরুখ, 'ট্রোলের বন্যা নোটপাড়া

আলিয়ার ‘আলফা’ অবতারে মুগ্ধ শাহরুখ, ‘ট্রোলের বন্যা নোটপাড়া

‘আলফা ওম্যান’ আলিয়া, কবে আসছে এই ছবি?

কলকাতা: বহু প্রতীক্ষিত ‘আলফা’র (Alpha) প্রথম টিজার মুক্তি পেল। এই ছবিতে ‘আলফা ওম্যান’ অবতারে ধরা দিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর পর ফের ‘রাফ অ্যান্ড টাফ’ ভূমিকায়। সিনেমার ঝলক প্রকাশ্যে এনেই সিনেদুনিয়া তো বটেই এমনকী দর্শকমহলেও শোরগোল ফেললেন আলিয়া ভাট।নতুন সিনেমার ঝলকে সেই পুরুষতান্ত্রিক দাপটকে রীতিমতো ভেঙে চুরমার দিলেন আলিয়া! যা দেখে মন্ত্রমুগ্ধ খোদ শাহরুখ খান। প্রশংসা এসেছে ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের তরফেও।আলিয়া ভাট, শর্বরী এবং ববি দেওল অভিনীত এই নারী-প্রধান স্পাই থ্রিলারের টিজারে দেখা গেছে এক অন্যরকম রসায়ন। যেখানে ববি দেওলের (Bobby Deol) চরিত্রটি তাঁর মেয়ে আলিয়াকে একজন ক্ষুরধার স্পাই বা গুপ্তচর হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ দিচ্ছে।এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অনিল কাপুর এবং শর্বরী থাকলেও, প্রথম টিজারে তাঁদের কাউকেই দেখা যায়নি।

অ্যাকশন অবতারে পর্দায় কেমন কাঁপন ধরান ‘কাপুরদের বউমা’? দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। বুধবার সেই সিনেমার ঝলক প্রকাশ্যে এল। দর্শকমহলেও শোরগোল ফেললেন আলিয়া ভাট। আদিত্য চোপড়ার হাত ধরেই প্রথমবার গোয়েন্দা চরিত্রে আলিয়া। মহিলা কেন্দ্রিক গোয়েন্দা ব্রহ্মাণ্ড ‘আলফা’র মুখ্য ভূমিকায় আলিয়া। গল্পটা কীরকম?যশরাজের এই গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজিতে ববি দেওল আলিয়া ভাটের বাবার ভূমিকায়। টিজারের শুরুতেই দেখা যায়, এক রেস্তরাঁয় বার্তালাপে ব্যস্ত পিতা-পুত্রী। দিনটা ‘আলফা’কন্যা আলিয়ার জন্মদিন। সেইসূত্রেই বাবর সঙ্গে বাইরে খেতে আসা। ১৮ বছরের জন্মদিনে বাবার কাছ থেকে আসে এক বিশেষ মিশনে যাওয়ার নির্দেশ। মুহূর্তে বদলে যায় পরিবেশ। বাধ্য শিষ্যের মতো বাবার নির্দেশমাফিক সিক্রেট এজেন্ট হিসেবে সে নিকেশ করে একের পর এক শত্রুকে। টিজারে স্বল্প অ্যাকশন সিকোয়েন্সেই নিজের জাত বুঝিয়ে দিলেন আলিয়া ভাট, বড়পর্দায় ববি দেওলের পাশাপাশি স্ক্রিনজুড়ে রীতিমতো রাজত্ব করবেন তিনি।

আরও পড়ুন: এবার কি মিঠুনের বায়োপিক? পরিচালকের পোস্টে বাড়ছে উত্তাপ

ছবির প্রথম ঝলক ভক্তদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। বিশেষ করে টিজারে অভিনেত্রী শর্বরীর অনুপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই। এক নেটিজেনের মন্তব্য, “শর্বরী নেই… আর পুরো টিজারটা ববি দেওলকে নিয়েই… অথচ আমরা এটাকে নারীকেন্দ্রিক সিনেমা বলি?”শুধু শর্বরীর অনুপস্থিতিই নয়, ছবিতে ববি দেওলের অভিব্যক্তি এবং তাঁর হরিয়ানভি উচ্চারণ নিয়েও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ ববির কড়া সমালোচনা করে লিখেছেন, “ববির অভিব্যক্তির কী হল? ওর মুখটা এত শক্ত কেন?” অন্য একজন লিখেছেন, “অ্যাকশন দৃশ্যগুলো একদম হাস্যকর লাগছে। টিজারের দুর্বল এডিটিং এবং অ্যাকশন সিকোয়েন্স নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News