কলকাতা: দেবের (Dev) গালের আবিরে গোলাপি রুক্মিণীও (Rukmini Maitra)। আদর-ভালোবাসায় মাখামাখি হয়ে একসঙ্গে গোলাপি মুখের সেলফিও তুলেছেন। দেব-রুক্মিনী মুখে গোলাপি, হলুদ, গেরুয়া, নীল, সবুজের মেলা। সেই ছবি আচমকা দেখলে দেব-রুক্মিণীকে চেনা দায়। উত্তরবঙ্গে দোলের আগের দিন রঙে রঙে রঙিন হলেন তারকাজুটি। আসলে উত্তরবঙ্গে টানা ১৫ দিন শুটিংয়ে ব্যস্ত দেব। সেখানেই চলছিল ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং।

কয়েক দিন আগে অভিনেতা তাঁর নতুন ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং করতে গিয়েছিলেন। গত ১৩ ফেব্রুয়ারি কলকাতায় ছবির মহরৎ সারার পর ১৫ ফেব্রুয়ারি থেকে উত্তর বঙ্গে শুরু হয়েছিল শুটিং। শুটিং শেষে রঙের উৎসবে মাতলেন নায়ক। সঙ্গে ছিলেন রুক্মিণী মৈত্র। দোলের আগের দিন আবিরে রাঙা হলেন দেব-রুক্মিণী। সেই সঙ্গে বাকিদেরও ছাড়লেন না।

ঠিক দোলের আগের দিন শেষ হয়েছে শুটিং। আর তাই রঙ খেলা মাস্ট। শুটিং শেষে টিমের সকলের সঙ্গে প্রাক-দোল উৎসবে মাতেন সুপারস্টার দেব।নিজের সোশাল মিডিয়ায় তারই একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। তবে যা সবথেকে বেশি নজর কেড়েছে তা হল মনের মানুষ রুক্মিণীর সঙ্গে তাঁর রঙ বিনিময়ের ছবি।

দেবের গালে গোলাপি আবির মাখিয়ে দিয়েছেন রুক্মিণী। শুধু তাই নয়, দু’জনে একসঙ্গে গোলাপি মুখের সেলফিও তুলেছেন।অভিনেতা বললেন, “শুটিং শেষ হল আমাদের। র্যাপ হতেই রং খেলা শুরু। অবশ্য সবটাই আবির দিয়ে। দেব–রুক্মিণী তো আগে থেকেই রং মেখে ভূত। আমাকেও ছাড়ল না।







