Wednesday, March 4, 2026
HomeScroll'মেঘে ঢাকা তারা' দিয়েই ঋত্বিককে শ্রদ্ধার্ঘ্য

‘মেঘে ঢাকা তারা’ দিয়েই ঋত্বিককে শ্রদ্ধার্ঘ্য

কলকাতা: শুরু হয়েছে পঞ্চম আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। অর্থাৎ IKSFF এ এবছর ৩০ টিরও বেশি দেশ থেকে এসেছে স্বল্পদৈর্ঘ্যের ২৫০টি ছবি। এবছর শর্ট ফিল্ম এর পাশাপাশি আগামী ২৬ তারিখ পরিচালক সুমন মৈত্রর তৈরি একটি পূর্ণদৈর্ঘ্যের ছবির টিজার অর্থাৎ ফার্স্টলুক এই ফেস্টিভালে প্রকাশ পেতে চলেছে। সুমনের কথায় কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের (Ritwik Ghatak) প্রতি এটি তাঁর শ্রদ্ধার্ঘ্য। দু’ঘণ্টার এই পূর্ণদৈর্ঘ্যের ছবির নাম প্রকাশ্যে এখনই আনতে না চাইলেও তিনি বলেন, ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ (Meghe Dhaka Tara) এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাসের মূল ভাবনা নিয়ে আজকের প্রেক্ষাপটে টাইমলাইনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালে সুমন ‘আমি ও অপু’ নামে একটি ছবি তৈরি করেছিলেন। ছবিটি অনেকেই পছন্দ করেছিলেন। তাঁর নতুন এই ছবিতে পরিচালক জানালেন যে ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’র প্রভাব অনেক বেশি। যদিও তার ছবিতে শিল্পী ও সাহিত্যিক হিসেবে অপুর বড় হওয়া ধরা পড়েছে। অপু এবং শংকর কোথাও গিয়ে এক এবং আলাদা সেটাই এই ছবিতে প্রতিফলিত হবে। তবে প্রত্যেকটি চরিত্রের মধ্যেই যেন লুকিয়ে থাকবে ঋত্বিক। এই ছবিতে একঝাঁক নতুন তরুণ মুখকে দেখা যাবে।

আরও পড়ুন: উদ্ধার হল উইন্ডোজের ফেসবুক পেজ

ভুলে গেলে চলবে না, ঋত্বিক ঘটকের জীবনী ছবি কমলেশ্বর মুখোপাধ্যায়ের মেঘে ঢাকা তারা’-তে ঋত্বিক ঘটকের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়কে। চলচ্চিত্র শিল্পী হিসেবে ঋত্বিকের আজীবন ভক্ত সুমন। তাই ‘কোমল গান্ধার’ কিংবা ‘তিতাস একটি নদীর নাম’ এর ছবির চরিত্রদের প্রভাব থাকবে তার নতুন ছবিতে। এখনই মুক্তি পাবে না সুমনের এই ছবি। ছবি তৈরি শেষ হলে তা প্রথমে যাবে বিভিন্ন ফেস্টিভ্যালে। তারপর উপযুক্ত সময় দেখে এই ছবি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80