Saturday, March 28, 2026
HomeScrollমেয়ের বিরল অসুখ নিয়ে প্রথমবার মুখ খুললেন বরুণ
Varun Dhawan

মেয়ের বিরল অসুখ নিয়ে প্রথমবার মুখ খুললেন বরুণ

কন্যা সন্তানের বিরল রোগের কথা জানালেন তিনি

ওয়েব ডেস্ক : ২০২৪ সালের জুন মাসে বাবা হয়েছেন অভিনেতা বরুণ ধওয়ান (Varun Dhawan)। এক সময় ব্যক্তিগত জীবন নিয়ে কিছু না বললেও, এই প্রথমবার সংসার, সন্তান নিয়ে কথা বললেন বলিউডে অভিনেতা (Actor)। এক পডকাস্টে অংশগ্রহণ করে নিজের কন্যা সন্তানের বিরল রোগের কথা জানালেন তিনি।

সম্প্রতি ‘বি আ ম্যান, ইয়ার!’ পডকাস্টে (Podcast) যোগ দিয়েছিলেন বরুণ (Varun Dhawan)। সেখানে নিজের সন্তানের বিরল রোগ নিয়ে তিনি বলেছেন, এই বিরল রোগের কারণে হাঁটতে গিয়ে তাঁর কন্যা লারার পা মাঝেমধ্যে বেঁকে যায়। সেই কারণে অনেক ছোট থেকেই চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসার এই ধাপটি বেশ কঠিন বলে জানিয়েছেন তিনি।

আরও খবর : রাহাকে নিয়ে দুশ্চিন্তায় আলিয়া!

মূলত, বরুণ-নতাশার মেয়ে লারা ‘ডিডিএইচ’ (DDH) নামক এক রোগে আক্রান্ত। চিকিৎসার ভাষায় এই রোগকে বলা হয়, ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ’। এই রোগের কারণে শিশুর নিতম্বের সন্ধি সঠিকভাবে গঠন হয় না। ফলে কোমরের দিকের কিছু অংশ বেরিয়ে আসে। যার ফলে দুই পায়ের দৈর্ঘ্যে অসামঞ্জস্য থাকে। এর কারণে হাঁটতে চলতে অসুবিধা হয়। বরুণ জানিয়েছেন, এই রোগের কারণে তাঁর কন্যাকে আড়াই মাস স্পাইকা পরে থাকতে হয়েছিল।

তবে বরুণ বলেছেন, এই রোগের জন্য কোনও অস্ত্রোপচার করাতে হয়নি। বিশেষ পদ্ধতিতে এই সমস্যার সমাধান করেছেন চিকিৎসকরা। তিনি আরও জানিয়েছেন, বাইরের দেশে জন্মের সময় থেকেই চিকিৎসা করানো হয় মেয়েকে। এদিকে তাঁকে আর কাস্ট পরে থাকতে হয়না, তা দেখেই তিনি খুশি বলেও জানিয়েছেন অভিনেতা। অন্যান্যদের সচেতন করতেই ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ’ নিয়ে তিনি কথা বলেছেন বলে জানিয়েছেন বরুণ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot