Sunday, June 28, 2026
HomeBig newsএবার বিজেপির চার্জশিট প্রকাশ করবে তৃণমূল! শাহি অস্ত্র ভোঁতা করতে নয়া কৌশল...
Trinamool Congress Chargesheet

এবার বিজেপির চার্জশিট প্রকাশ করবে তৃণমূল! শাহি অস্ত্র ভোঁতা করতে নয়া কৌশল ঘাসফুল শিবিরের

দুপুরে বিজেপি, বিকেলে তৃণমূল! চার্জশিটের পাল্টা চার্জশিট! উইকেন্ডে জমবে প্রচারের লড়াই?

কলকাতা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে প্রচারের ময়দানে ঝড় তুলেছে শাসক থেকে বিরোধী- সব শিবিরই। ইতিমধ্যে রাজ্যের তৃণমূল (TMC) সরকারের খামতি তুলে ধরতে রাজ্যে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজই তিনি প্রকাশ করবেন মমতা সরকারের ‘চার্জশিট’ (BJP Chargesheet)। তবে পদ্ম শিবিরকে এর পাল্টা জবাব দিতে তৈরি ঘাসফুল শিবিরও। জানা গিয়েছে, এবার বিজেপিরও চার্জশিট প্রকাশ করতে চলেছে তৃণমূল (TMC Chargsheet)।

বিজেপি সূত্রে খবর, শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূল জমানার বিভিন্ন ‘ব্যর্থতা’ তুলে ধরতে এই চার্জশিট প্রকাশ করবে বিজেপি। রাজ্যের দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অবনতি, কর্মসংস্থানের অভাব, প্রশাসনিক দুর্বলতা—সহ একাধিক ইস্যু এতে স্থান পেতে পারে। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা, সপ্তম পে কমিশন কার্যকর না হওয়া নিয়েও সরব হতে পারে গেরুয়া শিবির।

আরও পড়ুন: দেওয়ালে দেওয়ালে ‘খোকা’র পোস্টার! ভোটের আগেই বিতর্কে সরগরম উত্তরপাড়া

তবে এর পাল্টা আক্রমণে একটুও সময় নষ্ট করতে চাইছে না তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেল চারটেয় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে নিজেদের ১৫ পাতার ‘চার্জশিট’ প্রকাশ করবে তারা। এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মহুয়া মৈত্র, ব্রাত্য বসু, কীর্তি আজাদরা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তাদের রিপোর্টে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরা হবে। বিশেষ করে বাংলার জন্য বরাদ্দে ‘বঞ্চনা’, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সিএএ-এনআরসি ইস্যু, এসআইআর-সহ বিভিন্ন কেন্দ্রীয় নীতির সমালোচনা থাকতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শাহর ভূমিকা নিয়েও কড়া সমালোচনা শোনা যেতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO