HomeBig newsদ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকায় ২০ লক্ষেরও বেশি নাম বিচারাধীন! 
Second round supplementary list

দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকায় ২০ লক্ষেরও বেশি নাম বিচারাধীন! 

SIR নিষ্পত্তি কবে? নিরুত্তর কমিশন

ওয়েবডেস্ক-   ২০২৬ ভোট যুদ্ধ! মহারণ! এখনও এসআইআর (SIR)  নিয়ে নিষ্পত্তি হল না? অথচ সামনেই ভোট। আগামী ২৩ এপ্রিল প্রথম দফা ও দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। আর এখনও বিচারাধীন (under trial) কয়েক লক্ষ নাম। তারা ভোট দিতে পারবেন কী? এই নিয়ে সোচ্চার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও এসআইআর নিষ্পত্তি বিশ বাঁও জলে। দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকায় ২০ লক্ষেরও বেশি বিচারাধীন ভোটারের নাম রয়েছে বলে কমিশন (Election Commission)  সূত্রে খবর। কিন্তু নির্দিষ্টভাবে কত ভোটারের নাম বাদ গিয়েছে কমিশনের তরফে এখনও কিছু জানানো হয়নি।

দুই দফা মিলিয়ে মোট ৩০ লক্ষ বিচারাধীন ভোটার সাপ্লিমেন্টারি তালিকায় রয়েছেন। রাজ্যে মোট বিচারাধীন ভোটার ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। শুক্রবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৩৭ লক্ষ ভোটারের।

আরও পড়ুন-  ভোটের আগে কড়া কমিশন, পুলিশকে একগুচ্ছ নির্দেশ!

যাদের নাম বিচারাধীন তারা কি করবে? তাও এখনও স্পষ্ট করেনি নির্বাচন কমিশন। তারা কী ভোটার তালিকায় নাম তোলার জন্য ফের আবেদন করবেন, তাও কিছু বলেনি কমিশন। তাঁদের আবেদনের জন্য ট্রাইব্যুনাল কবে কাজ শুরু করতে পারবে, কুলুপ কমিশনের। সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অণ্ডালের যাওয়ার পথে সাংবাদিকদের তিনি বলেন, সুপ্রিম কোর্ট বলেছিল লিস্ট বের করতে।

এখনও ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কেউ পায়নি। এর থেকে বেশি গণতন্ত্র হত্যা হতে পারে না। শুনেছি  ফিফটি পার্সেন্টের নাম কেটে বাদ দেওয়া হয়েছে। সুতির একটা ব্লকে ৫০০ জন ভোটারের মধ্যে ৪০০ জনের নামই বাদ গেছে। এই রকম আরও অনেক জায়গা আছে। একদিন না একদিন মানুষ এর কৈফিয়ৎ চাইবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News