Friday, June 12, 2026
HomeScrollখুলে বেরিয়ে গেল নোজ গিয়ার! ল্যান্ডিংয়ের সময় ফের দুর্ঘটনা এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী...
Air India Express

খুলে বেরিয়ে গেল নোজ গিয়ার! ল্যান্ডিংয়ের সময় ফের দুর্ঘটনা এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানে

কোথায় ঘটেছে এই ঘটনা? বিমানের ১৩০ জন যাত্রী কেমন আছেন? দেখুন

ওয়েব ডেস্ক: ল্যান্ডিংয়ের সময় ভেঙে গুঁড়িয়ে গেল নোজ গিয়ার (Nose Landing Gear), ফের দুর্ঘটনার কবলে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন কয়েকশো যাত্রী। তবে ভারতে নয়, এবার থাইল্যান্ডের (Thailand) ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে (Phuket International Airport) অবতরণের সময় সমস্যায় পড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) একটি বিমান। জানা গিয়েছে, বুধবার হায়দরাবাদ থেকে ফুকেটগামী বিমানটি হার্ড ল্যান্ডিং করার সময় নোজ ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে প্রায় ছয় ঘণ্টা বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখতে হয়।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আইএক্স-৯৩৮ নম্বরের ওই ফ্লাইটে মোট ১৩৩ জন যাত্রী ছিলেন। বিমানটি ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় হঠাৎই নোজ হুইলের সমস্যা দেখা দেয়। এর ফলে বিমানটি জোরে রানওয়েতে স্পর্শ করে এবং সামনের ল্যান্ডিং গিয়ারে ক্ষতি হয়। তবে স্বস্তির খবর, এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি। সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।

আরও পড়ুন: মোজতবা খামেনেইকে হুঁশিয়ারি ট্রাম্পের! এবার তাঁকেও খতম করবে আমেরিকা?

ঘটনার পরই বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার পর বিবৃতি দিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে জানিয়েছে, বিমানের ক্রুরা নির্ধারিত সব নিরাপত্তা প্রোটোকল মেনে পরিস্থিতি সামাল দেন এবং সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের তাঁদের নির্ধারিত ফ্লাইটের আপডেট জানতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। রানওয়ে বন্ধ থাকার কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্যও দুঃখপ্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d