Friday, June 12, 2026
HomeScrollগঙ্গাসাগরের ঘটনায় তৃণমূলকে আক্রমণ শুভেন্দু'র
Gangasagar

গঙ্গাসাগরের ঘটনায় তৃণমূলকে আক্রমণ শুভেন্দু’র

'ভয় পেয়েছে তৃণমূল', কটাক্ষ শুভেন্দু'র

ওয়েব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগরে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর ঘটনা। দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন এক বিজেপি নেতা। তাঁর নাম ত্রিলোকেশ ঢালি। বুধবার সকাল প্রায় আটটা নাগাদ গঙ্গাসাগর (Gangasagar) উপকূল থানার শ্রীধাম বাসস্ট্যান্ড ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। আর এই ঘটনা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

তিনি বলেছেন, নির্বাচনের আগে রক্তের হোলি খেলা কবে হয়নি। সুন্দরবনের একাধিক আসনে এবার তৃণমূল কংগ্রেস (TMC) হারবে বলে দাবি করেছেন শুভেন্দু। সঙ্গে কটাক্ষ করে বলেছেন, ভয় পেয়েছে তৃণমূল, তাই যে গুলি বন্ধুকগুলো রাখা ছিল সেগুলো এখন বের করেছে।

মূলত, বিজেপি (BJP) নেতা ত্রিলোকেশ ঢালির ওপর আচমকা গুলি চালায় বাইকে করে আসা দুই দুষ্কৃতী। গুলি চালানোর পরই দ্রুত ঘটনাস্থল থেকে বাইক নিয়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ত্রিলোকেশ ঢালি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে খবর। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও খবর : কয়লা পাচার মামলায় মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা ইডি’র!

আহত নেতার ছেলে ত্রিদীপ ঢালি অভিযোগ করেছেন, আগে সাগর এলাকায় এ ধরনের দুষ্কৃতী কার্যকলাপ দেখা যেত না। তাঁর দাবি, আগামী নির্বাচনে তাঁর বাবার সম্ভাব্য প্রার্থী হওয়াকে কেন্দ্র করেই শাসক দলের চক্রান্তে এই হামলা চালানো হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (Police)।

গঙ্গাসাগরের পাশাপাশি যুবসাথী প্রসঙ্গে শুভেন্দু (Suvendu Adhikari) বলেছেন, ‘ভোটের আগে যুবকদের চাকরি না দিয়ে… দেড় হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকাচ্ছে। মহিলাদের ৫০০ টাকা বৃদ্ধি করে তাদের আরজিকরের ঘটনা ভুলিয়ে দিতে চাইছেন। চেষ্টা তো উনি করছেন।’ সঙ্গে বলেছেন, ভারতীয় জনতা পার্টি বিকল্প। তিন তিনটি নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। পাশাপাশি তিনি বলেছেন, মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ইভিএম পর্যন্ত মানুষকেও যেতে হবে এবং নির্বাচন কমিশনকেও পৌঁছে দিতে হবে।

অন্যদিকে রাজ্যের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মন্ডলের বাড়িতে বুধবার ইডি’র অভিযান নিয়ে শুভেন্দু বলেছেন, ‘তুলছে না কেন? মনোরঞ্জনকে দিয়ে ১০০ কোটি টাকা তুলিয়েছে কমপক্ষে তার বসেরা। মনোরঞ্জনকে হেফাজতে নিলে, ও ২৫ টাকা রেখে ৭৫ টাকা কালীঘাটের কোথায় পাঠিয়েছে বলে দেবে।’

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d