Monday, August 17, 2026
HomeScrollসূর্যর পর ভারতীয় টি-২০ দলের ক্যাপ্টেন কে? সঞ্জু স্যামসনের হয়ে ব্যাট ধরলেন...
Sanju Samson

সূর্যর পর ভারতীয় টি-২০ দলের ক্যাপ্টেন কে? সঞ্জু স্যামসনের হয়ে ব্যাট ধরলেন প্রাক্তনী

টি-২০ বিশ্বকাপে এক প্রত্যাবর্তনের রূপকথা লিখেছেন সঞ্জু স্যামসন

ওয়েব ডেস্ক: সুযোগ পেয়ে বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) নিজের জাত চিনিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। একের পর এক বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জেতাতে বিরাট ভূমিকা পালন করেছেন ভারতীয় দলের এই ওপেনার। সেই কারণে তাঁকে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ পুরস্কারে ভুষিত করেছে আইসিসি। আর এবার সঞ্জুকে নিতে বড় দাবি করলেন ভারতীয় দলের এক প্রাক্তনী। টি-২০ ফরম্যাটে তিনি দলকে নেতৃত্বও (India T20 Captain) দিতে পারেন বলে জানালেন মহম্মদ কাইফ (Mohammad Kaif)।

কাইফের মতে, টি–২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভবিষ্যতে ভারতের টি–২০ দলের অধিনায়ক হওয়ার অন্যতম দাবিদার হতে পারেন সঞ্জু স্যামসন। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “এই মুহূর্তে বলা কঠিন যে ভবিষ্যতে কে অধিনায়ক হবে। তবে সঞ্জু স্যামসন অবশ্যই সেই তালিকায় থাকতে পারেন। একজন অধিনায়কের এমন হওয়া দরকার, যিনি অনেক কিছু দেখেছেন এবং বুঝতে পারেন।”

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটে স্বর্ণযুগ! ৫ বিশ্বজয়ী দলের সংবর্ধনায় বড় আয়োজন BCCI-এর

কাইফ আরও বলেন, স্যামসনের আইপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতা ভবিষ্যতে তাঁকে বাড়তি সুবিধা দিতে পারে। তিনি রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন এবং ২০২২ সালে দলকে ফাইনালেও তুলেছিলেন। কাইফের মতে, বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব যদি ভালো খেলতে থাকেন, তবে তিনি দীর্ঘদিন দায়িত্বে থাকতে পারেন। তবে ভবিষ্যতে যদি সূর্য দায়িত্ব ছাড়েন, সেক্ষেত্রে স্যামসন সেই জায়গা পূরণ করতে পারেন।

উল্লেখ্য, এই বিশ্বকাপে এক প্রত্যাবর্তনের রূপকথা লিখেছেন সঞ্জু স্যামসন। টুর্নামেন্টের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ইনিংসে মাত্র ৪৬ রান করেছিলেন তিনি এবং সেই কারণে একাদশ থেকে বাদ পড়ে ঈশান কিষানের জায়গা হয়েছিল দলে। কিন্তু দলের টপ অর্ডার যখন অফ স্পিনের বিরুদ্ধে সমস্যায় পড়ছিল, তখন আবার সুযোগ পান স্যামসন। তারপর ব্যাট দিয়ে বাইশ গজে ইতিহাস লেখেন, যা দশকের পর দশক মনে রাখবে ক্রিকেট বিশ্ব।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor