Wednesday, February 11, 2026
HomeScrollভারত-বাংলাদেশ সীমান্তে গোরু পাচারের চেষ্টা! মৃত ১

ভারত-বাংলাদেশ সীমান্তে গোরু পাচারের চেষ্টা! মৃত ১

ওয়েব ডেস্ক: ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সীমান্তে কাঁটাতার কেটে গরু পাচারের চেষ্টা। ঘটনা নজরে পড়তেই বাধা দেয় বিএসএফ (BSF) জওয়ান। পাল্টা বিএসএফের ওপর আক্রমণ চালায় অন্তত ১৫- ২০ জনের দুষ্কৃতীদের দল। বিএসএফ গুলি চালায়। জওয়ানের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশের নাগরিকের। জানা যাচ্ছে, এক বিএসএফ জওয়ানের অবস্থাও গুরুতর।

আরও পড়ুন: জোড়া ভূমিকম্পে ধূলিসাৎ মায়ানমার! পাশে দাঁড়ানোর আশ্বাস মোদির

বিএসএফ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে BSF-এর শিলিগুড়ি রাধাবাড়ি সেক্টরের ৪৬ ব্যাটেলিয়ানের তত্বাবধানে থাকা বালাসন বিওপি এলাকায়। এই ঘটনায় মৃতের নাম মহম্মদ আলামি, বয়স (২৭)। মৃতের বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলার জিন্নদ পাড়ায়। সূত্রের খবর, মৃতের বিরুদ্ধে এর আগেও পাচারের অভিযোগ ছিল।

ঘটনাটি ঘটে শনিবার ভোরের দিকে। ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার কেটে গরুপাচারের চেষ্টা করছিল দুষ্কৃতীরা। ওই ১৫- ২০ জন দলের মধ্যেই ছিল আলামি। তারা সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের আক্রমণ করে৷ আত্মরক্ষার স্বার্থে বিএসএফ জওয়ানরা গুলি চালান।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast