Tuesday, March 31, 2026
HomeScrollতৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডারে’ই বাজিমাত বিএনপির?
Lakshmir Bhandar

তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডারে’ই বাজিমাত বিএনপির?

ওপার বাংলায় সেই লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই আস্থা, বাংলাদেশ জয় করলেন তারেক

ওয়েব ডেস্ক: তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ই (Lakshmir Bhandar) বাংলাদেশে ভোটে (Bangladesh Election Results) বাজিমাত করল তারেকের রহমান (Tarique Rahman)। মমতার মডেলেই বাংলাদেশ জয় করলেন তারেক। বাংলাদেশ নির্বাচনে (Bangladesh Election 2026) সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে বিএনপি। ২১০টি আসন এসেছে তাদের ঝুলিতে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন বিএনপি প্রধান তারেক রহমান। ১৭ বছর পর ভোটের মুখে বাংলাদেশে ফিরে দেশবাসীর ভাগ্য বদলানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন BNP চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। নির্বাচনী ইস্তেহারে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার ধাঁচে ‘ফ্যামিলি কার্ডে’র আশ্বাস দিয়েছিল তাঁর দল। আর এই ‘ফ্যামিলি কার্ড’ এর সঙ্গেই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মাস্টারস্ট্রোক লক্ষ্মীর ভান্ডারের মিল খুঁজে পাচ্ছেন অনেকে।

তৃণমূল সরকারের তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’। এই প্রকল্পের ধাঁচে মধ্যপ্রদেশে চালু হয়েছে ‘লাডলি বেহেনা’। ওপার বাংলায়ও সেই লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই আস্থা আমজনতার। নির্বাচনী ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার ধাঁচে ‘ফ্যামিলি কার্ডে’র আশ্বাস দিয়েছিল বিএনপি। বিএনপির নির্বাচনী ইস্তেহারে যে প্রধান ৯টি প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছিল, তার প্রথমেই ছিল ‘ফ্যামিলি কার্ড’। পরিবারের গৃহিণীর নামে ইস্যু করা ওই কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে নগদ আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হয়। বিএনপি-র প্রতিশ্রুতি ছিল , ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে বিএনপি সরকার দেবে প্রতি মাসে ২০০০-২৫০০ টাকার আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা, যথা: চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় পণ্য।

আরও পড়ুন: সনদে বসার পর ঘরে-বাইরে তারেকের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে

ইস্তেহারে বলা হয়েছিল, ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তার পরিমান সময়ের সঙ্গে সঙ্গে বাড়ানো হবে। মূলত নারীদের অর্থনৈতিকভাবে স্বাধীন করতে, শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত।ভোটের ফলাফল স্পষ্ট হতেই মনে করা হচ্ছে এই ফ্যামিলি কার্ড-সহ এই সকল প্রকল্পের আশ্বাসই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে দিল তারেক রহমানকে।এ বছর আওয়ামি লিগকে ছাড়াই ভোট হয়েছে বাংলাদেশে। কারণ, দেশে হাসিনার দলের কার্যক্রম নিষিদ্ধ।প্রধানমন্ত্রীর কুর্সিতে খালেদা-পুত্র তারেক রহমানের অভিষেক এখন কার্যত সময়ের অপেক্ষা।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot