Thursday, March 26, 2026
HomeScrollফের উত্তপ্ত বাংলাদেশ! খুন করা হল হিন্দু যুবককে
Bangladesh

ফের উত্তপ্ত বাংলাদেশ! খুন করা হল হিন্দু যুবককে

শেখ মুজিব উর রহমানের বাড়িতে বুলডোজার চালানো হয়!

ওয়েব ডেস্ক : দুষ্কৃতীদের গুলির আঘাতে আহত হয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (Sharif Osman Hadi)। তবে বৃহস্পতিবার সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তার পরেই ফের একবার উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ (Bangladesh)। শেখ মুজিব উর রহমানের বাড়িতে বুলডোজার চালানো হয়। আক্রমণ করা হয় সংবাদমাধ্যমের অফিসগুলিতেও। এমনকি এক হিন্দু যুবককে খুনের অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। গুলি করে হত্যা করা হয়েছে এক সাংবাদিককেও।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে মুজিবের বাড়ি ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ছায়ানট সংস্কৃতি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে গতকালই এক হিন্দু যুবকের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। খুন করা দীপু চন্দ্র দাস নামে এক যুবককে। খুনের পর তাঁকে গাছে বেঁধে জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও খবর : শেষ রক্ষা হল না, প্রয়াত শরিফ ওসমান হাদি!

প্রসঙ্গত, বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান (Sharif Osman Hadi) হাদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে দশটা নাগাদ মৃত্যু হয় তাঁর। মূলত নতুন বছরেই বাংলাদেশে হতে চলেছে সাধারণ নির্বাচন। তার আগে এই ঘটনা সে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। সেটাই সত্যি হল। ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। গতকাল রাত থেকে একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা ছিল শরিফ ওসমান হাদি’র। কিন্তু তার আগেই সম্প্রতি বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নামাজ সেরে রিকশায় বাড়ি ফেরার সময় তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। তাতে গুরুতর আহত হয়েছিলেন হাদি। এর পরেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাদির মৃত্যুকে ঘিরেই এবার উপ্তত্ত হয়ে উঠল বাংলাদেশ (Bangladesh)।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto