Monday, March 23, 2026
HomeScrollপ্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিল তিন দেশ
Palestine

প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিল তিন দেশ

প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ব্রিটেন-কানাডা-অস্ট্রেলিয়া

ওয়েব ডেস্ক : প্যালেস্টাইনকে (Palestine) রাষ্ট্র হিসেবে ঘোষণা করল ব্রিটেন (Britain), কানাডা (Canada) ও অস্ট্রেলিয়া (Australia)। একপ্রকার আমেরিকা (America) ও ইজরায়েলে (Israel) বিরুদ্ধে গিয়ে এমন সিদ্ধান্ত নিল এই তিন দেশ। ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া এর ফলে ইজরায়েল ও আমেরিকার ক্ষোভের মুখে পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

২০২৩ সাল থেকে এই যুদ্ধ চলছে। প্রথমে ইজরায়েলের (Israel) উপর হামলা চালায় হামাস (Hamas)। পণবন্দি করে বহু ইজরায়েলিকে। এর পাল্টা জবাব দিতে গাজাকে (Gaza) ধ্বংসস্তুপে পরিণত করেছে আইডিএফ বা ইজরায়েল ডিফেন্স ফোর্স। সেই ধ্বংসযজ্ঞের কারণে এখনও পর্যন্ত ৬৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। এর পাশাপাশি বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। অনাহারে মৃত্যু হচ্ছে অনেকের। এই পরিস্থিতে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি উঠেছিল। ইতিমধ্যে বহু দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ঘোষণাও করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া।

আরও খবর : ইজরায়েলের বিরুদ্ধে ‘মাইন্ড গেম’ শুরু করল হামাস!

প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করা নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার (Keir Starmer) এক্স হ্যান্ডেলে বলেন “মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে আমরা শান্তি এবং দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছি।” সঙ্গে তিনি বলেছেন, শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধানের আশা জাগিয়ে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে। এর পাশাপাশি কানাডা এবং অস্ট্রেলিয়াও প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।

এই সব পরিস্থিতির মধ্যে গাজা দখলে নেমেছে ইজরায়েল সেনা। যার ফলে বহু মানুষের মৃত্যু হচ্ছে। এই অবস্থায় এমন পরিস্থিতিতে ইজরায়েলের বিরুদ্ধে ‘মাইন্ড গেম’ শুরু করল হামাস। সম্প্রতি ৪৭ জন পণবন্দির ছবি প্রকাশ করেছিল প্যালেস্টাইনের এই সশস্ত্র সংগঠন। সেই ছবিকে ‘বিদায়ী ছবি’ বলে উল্লেখ করা হয়েছে। এই ছবি সামনে আসতেই আশঙ্কা তৈরি হয়েছে ইজরায়েলের অন্দরে।

প্রতিটি ছবিগুলির নীচে লেখা রয়েছে রন আরদ। আর এই নাম নিয়েই বিভীষিকা তৈরি হয়েছে ইজরায়েলের (Israel) অন্দরে। কারণ, ১৯৮৬ সালে ১৬ অক্টোবর একটি মিশনে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইজরায়েলি বায়ুসেনার ক্যাপ্টেন রন অরাদের বিমান। এর পরে তাঁকে বন্দি করে তুলে দেওয়া হয়েছিল হোজবোল্লার হাতে। এর পর বন্দি বিনিময়ের মাধ্যমে তাদের জওয়ানকে ফেরানোর চেষ্টা করেছিল ইজরায়েল। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল। এর পর ১৯৮৭ সালে আরদের তিনটি চিঠি ও দুটি ছবি পাওয়া গিয়েছিল। ফলে বেঁচে থাকার প্রমাণ পাওয়া গেলেও, খোঁজ মেলেনি তাঁর। আর যে ৪৭ জন বনন্দিদের নিচে রন অরাদের ছবি ব্যবহার করে হামাস ভয়ঙ্কর পরিণতির কথায় উল্লেখ করেছে বলে মনে করে ওয়াকিবহাল মহল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot