Thursday, July 2, 2026
HomeScroll‘ছাপ্পার সুযোগ নেই, মাঠে নামবে বাহিনী’! সোনারপুরে কড়া বার্তা রূপা গাঙ্গুলির
Roopa Ganguly

‘ছাপ্পার সুযোগ নেই, মাঠে নামবে বাহিনী’! সোনারপুরে কড়া বার্তা রূপা গাঙ্গুলির

সাংবাদিক বৈঠকে নির্বাচনকে ঘিরে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন রূপা

কলকাতা: সোনারপুর (Sonarpur) দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী রূপা গাঙ্গুলি (Roopa Ganguly) সাংবাদিক বৈঠকে নির্বাচনকে (West Bengal Election 2026) ঘিরে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। ভোটের আগে হিংসা ও কারচুপির আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি জানান, পরিস্থিতির ওপর নজর রাখতে প্রস্তুত রয়েছে তাঁদের সংগঠিত বাহিনী।

রূপা গাঙ্গুলীর দাবি, “আমাদের বিরাট একটা বাহিনী তৈরি হয়ে আছে। কোন কোন এলাকায় সমস্যা হতে পারে, সব খোঁজ নেওয়া আছে। বাহিনী নামবে, নজরদারি থাকবে।”

আরও পড়ুন: আরজি করের ঘটনায় ক্ষোভ প্রকাশ অতীন ঘোষের

বিগত নির্বাচনে ছাপ্পা ভোট, রিগিং এবং গণনায় অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, এবার সেই পরিস্থিতি হবে না। তাঁর কথায়, “এবার কোনও চান্স নেই। এসআইআর-এর ফলে অনেক ভুয়ো ভোটার বাদ গিয়েছে। ছাপ্পা মারার সুযোগ পাবে না কেউ।”

প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন বিজেপি প্রার্থী। তিনি অভিযোগ করেন, “আমরা জানি কোন থানার ওসি, এসপি কী করেছে। এখন একে একে সরানো হচ্ছে। একটা ভুল করলেই পরের দিন নির্বাসন।” তাঁর আরও দাবি, “সরকারের হাতের পুতুল যারা ছিল, তারা এখন ভেঙে পড়েছে।” ভোটের আগে রূপা গাঙ্গুলীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO