Friday, March 13, 2026
HomeScrollসাধারণতন্ত্র দিবসে ড্রাগনের সুরবদল! ভারতকে কী বার্তা দিল চীন?
China

সাধারণতন্ত্র দিবসে ড্রাগনের সুরবদল! ভারতকে কী বার্তা দিল চীন?

ভারতকে ‘বন্ধু’ তকমা দিয়ে বিরাট বার্তা জিনপিংয়ের

ওয়েব ডেস্ক: ৭৭তম সাধারণতন্ত্র দিবসে (77th Republic Day) ভারতকে ‘বন্ধু’ তকমা দিল চীন (China)। ‘বন্ধু, ভালো প্রতিবেশী ও অংশীদার’—এই ভাষাতেই নয়াদিল্লির উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠাল বেজিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা ও বিনিময় বাড়ানোর ইঙ্গিত দেন। গালওয়ান সংঘর্ষ ও অরুণাচল-লাদাখ ঘিরে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার (India-China Border Conflict) প্রেক্ষিতে ড্রাগনের এই সুরবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

শি জিনপিং তাঁর সংক্ষিপ্ত বার্তায় বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সহযোগিতা ও পারস্পরিক বিনিময় আরও বৃদ্ধি হওয়া উচিত। পাশাপাশি, কূটনৈতিক সম্পর্কের স্থিতিশীলতা বজায় রেখে একে অপরের উদ্বেগের বিষয়গুলির সমাধানের কথাও উল্লেখ করেন তিনি। সীমান্ত সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে এই মন্তব্যকে ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুন: চীনের সঙ্গে বাণিজ্যচুক্তি! কানাডাকে শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

তবে বাস্তব পরিস্থিতি এখনও পুরোপুরি স্বস্তিদায়ক নয়। গালওয়ান সংঘাতের পর আলোচনার মাধ্যমে সীমান্ত পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও চীনের উপর ভারতের আস্থা এখনও প্রশ্নের মুখে। অরুণাচল প্রদেশ থেকে লাদাখ—একাধিক এলাকাকে নিজেদের বলে দাবি করে চলেছে বেজিং। ফলে আপাত শান্তি বজায় থাকলেও ভবিষ্যতে পরিস্থিতি যে কোনও সময় জটিল হতে পারে, সেই আশঙ্কা মাথায় রেখেই প্রস্তুত রয়েছে ভারত।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel