HomeScrollআমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্ধ্রের ২৬ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের
Accident

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্ধ্রের ২৬ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের

বিপরীত দিক থেকে আসা পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত্যু; দেহ দেশে ফেরানোর প্রস্তুতি

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) ওহাইওতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় শিকার হলেন ভারতীয় যুবক (Indian Youth)। তার জেরে মৃত্যু হল অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) ২৬ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিলীপ কুমার বুঙ্গাতাভুলারের। পুলিশ জানিয়েছে, গাড়ি নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ট্রাকের সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি ঘটে ম্যাসিডোনিয়া এলাকায়।

জানা গিয়েছে, কাডাপা জেলার জেত্তিভারিপল্লী গ্রামের বাসিন্দা ছিলেন দিলীপ। উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দিয়েছিলেন তিনি। কেন্ট স্টেট ইউনিভার্সিটি থেকে ২০২৫ সালে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি সম্পূর্ণ করেন। পড়াশোনা শেষ করে সম্প্রতি আমেরিকার একটি সফটওয়্যার সংস্থায় কাজও শুরু করেছিলেন বলে পরিবারের তরফে জানা গিয়েছে।

আরও খবর : কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কম্পনের মাত্রা ৭.৪

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ট্রাকটি রাস্তার মাঝের ডিভাইডার পার হয়ে দিলীপের গাড়ির সামনে চলে আসে। এরপরই ঘটে ভয়াবহ সংঘর্ষ। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল দিলীপকে মৃত অবস্থায় দেখতে পায়। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিলীপের মৃত্যুর খবর পৌঁছেছে ভারতে (India)। নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলেট তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। এদিকে নর্থ আমেরিকা তেলুগু সোসাইটির উদ্যোগে পরিবারের জন্য তহবিল সংগ্রহ শুরু হয়েছে। জানা গিয়েছে, ২০২৫ সালে মাস্টার অফ সায়েন্স সম্পন্ন করেন দিলীপ। পড়াশোনা শেষ করে সম্প্রতি আমেরিকার একটি সফটওয়্যার সংস্থায় কাজ শুরু করেন। কিন্তু এর মাঝেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

[youtube-feed feed=1]
Read More

Latest News