Thursday, April 2, 2026
HomeScrollভারত-বাংলাদেশ সম্পর্ক বিএনপি-র জমানায় কেমন হবে? স্পষ্ট করলেন তারেক
India-Bangladesh

ভারত-বাংলাদেশ সম্পর্ক বিএনপি-র জমানায় কেমন হবে? স্পষ্ট করলেন তারেক

'বাংলাদেশ ফার্স্ট' এজেন্ডায় বিএনপি

ওয়েব ডেস্ক: ২০ বছর বাংলাদেশের ক্ষমতায় ফিরেছে প্রয়াত হাসিনার দল বিএনপি (BNP)। বিএনপি নেতা-কর্মীদের উচ্ছ্বাসে ভেসে যেতে দেখা যায়নি। আর সরকার গঠনের আগে তার কারণ জানালেন বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান (BNP chairman Tarique Rahman)। শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট করে দিলেন, কোনওরকম হিংসা, বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করবে না নতুন সরকার। একইসঙ্গে বিদেশনীতি নিয়ে নতুন সরকারের অবস্থান কী হবে, এদিন স্পষ্ট করে দিলেন তারেক রহমান।

শেখ হাসিনার জমানায় ভারত ও বাংলাদেশের (India-Bangladesh Ties) দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় ছিল। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও বিভিন্ন ইস্যুতে দুই দেশের টানাপোড়েন দেখা গিয়েছে। এবার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার গড়তে চলেছে বিএনপি। বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোন পথে এগোবে সেই নিয়ে দু’দেশের বিভিন্নমহল তাকিয়ে রয়েছে।শনিবার ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে স্পষ্ট বার্তা দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক জানান, বাংলাদেশ ও বাংলাদেশিদের স্বার্থই সবার আগে, এটাই আমাদের বিদেশনীতি। বাংলাদেশ ও বাংলাদেশিদের স্বার্থ সুরক্ষিত রেখেই আমরা আমাদের বিদেশনীতি ঠিক করব।

আরও পড়ুন: এবার দেশ গড়ার পালা’! তারেকের গলায় ঐক্যের সুর

তারেক আরও বলেন, বিএনপি সরকার ভারত, চিন এবং পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং কোনও দেশকে তার “প্রভু” হিসাবে বিবেচনা করবে না। প্রায় ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর এই নির্বাচনে নেতৃত্ব দেন তারেক রহমান। বিশ্লেষকদের মতে, তাঁর বক্তব্যে স্পষ্ট, বাংলাদেশ ‘বাংলাদেশ প্রথম’ নীতিতেই এগোতে চায়।

এদিন ঢাকার একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন তারেক। সেখানে দেশ-বিদেশের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের নির্বাচনে জয়ের পর প্রথম সাংবাদিক বৈঠকে তারেক রহমান গলায় ফুটে উঠল ঐক্যের সুর। তিনি বোঝাতে চাইলেন, নির্বাচন এবং তার ফলপ্রকাশ এখন অতীত। এবার বাংলাদেশকে আবার স্বাভাবিক, মানবিক আর্থিক ভাবে সচল করে গড়ে তোলার পালা। বিএনপি-প্রধানের কথায়, ‘‘দুর্নীতি সরিয়ে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশকে একটি নিরাপদ এবং মানবিক দেশ হিসাবে গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে।’’ তারেক বলেন, ‘‘এই জয় বাংলাদেশের। এই জয় গণতন্ত্রের। আজ থেকে আমরা স্বাধীন।’’

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot