Thursday, May 28, 2026
HomeScrollআজ মহাশিবরাত্রি, সোমবারও কী ছুটি থাকছে সরকারি স্কুলে?
Government Holiday

আজ মহাশিবরাত্রি, সোমবারও কী ছুটি থাকছে সরকারি স্কুলে?

২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী রাজ্যের স্কুলগুলিতে ৬৫ দিন ছুটি বরাদ্দ রয়েছে

ওয়েবডেস্ক-  ২০২৬ সালে মহাশিবরাত্রি (Mahashivaratri) পড়েছে ১৫ ফেব্রুয়ারি রবিবার, ফলে ছুটির দিন। এই বছর সেই তিনি ১৫ ফেব্রুয়ারি ৫ টা ৪ মিনিট লাগবে। ছাড়বে ১৬ ফেব্রুয়ারি সোমবার, বিকেল ৫ টা ৩৪ মিনিটে। ফলে দেখতে গেলে আগামীকালেও শিবরাত্রি থাকছে। ১৬ ফেব্রুয়ারি কী ছুটি থাকছে সরকারি স্কুল (Government School)  থেকে অফিসে?

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর ও শিক্ষা পর্যদগুলির প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা (2026 Holiday List)  অনুযায়ী রাজ্যের স্কুলগুলিতে ৬৫ দিন ছুটি বরাদ্দ রয়েছে। পর্ষদের তালিকা অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি হওয়ায় এটি সেই সমস্ত ছুটির তালিকায় রয়েছে যেগুলি রবিবারে পড়ার কারণে নষ্ট বা বাতিল হয়ে গিয়েছে।

আরও পড়ুন-  আজ থেকে শুরু সরকারি পরিষেবা আবেদনের শিবির, কতদিন চলবে এই ক্যাম্প? কতক্ষণ খোলা থাকবে ?

মহাশিবরাত্রির পাশাপাশি নেতাজি জয়ন্তী (২৩ জানুয়ারি, শুক্রবার হলেও সরস্বতী পুজোর সঙ্গে একই দিনে), দুর্গাপুজোর সপ্তমী (১৮ অক্টোবর), লক্ষ্মী পুজো (২৫ অক্টোবর), কালীপুজো (৮ নভেম্বর) এবং বীরসা মুন্ডার জন্মজয়ন্তী ও ছট পুজো (১৫ নভেম্বর)— এই সব কটি ছুটি রবিবার পড়ায় আলাদা করে কোনও ছুটি মিলবে না। ১৪ ফেব্রুয়ারি, শনিবার ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম জয়ন্তী উপলক্ষে রাজ্য সরকার ও শিক্ষা পর্ষদ ছুটি ঘোষণা করেছিল। ফলে ছাত্র-ছাত্রীরা শনিবার ও রবিবারে সাপ্তাহিক ছুটি ও শিবরাত্রি মিলিয়ে একটি ছোট উইকএন্ড পেয়ে গিয়েছে।

নবান্ন কর্তৃক প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ও প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) ছুটির তালিকা অনুযায়ী মহাশিবরাত্রি উপলক্ষে সোমবার কোনও বাড়তি ছুটি মিলবে না। নবান্নের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি কোনও উৎসব বা ছুটির দিন রবিবার অন্য কোনও কর্মহীন দিনে পড়ে, তার বদলে অতিরিক্ত কোনও ছুটি দেওয়া হবে না। ফলে সোমবার ১৬ ফেব্রুয়ারি খোলা থাকবে স্কুল। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা পর্ষদ তাদের পরীক্ষা সূচি পরিবর্তন করে ১৬ ফেব্রুয়ারি সোমবার দিন ধার্য করেছে, ফলে এটি প্রমাণ করছে যে ওই দিনটি কর্মদিবস হিসেবেই গণ্য করা হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO