Wednesday, August 19, 2026
HomeBig newsআজ থেকে শুরু সরকারি পরিষেবা আবেদনের শিবির, কতদিন চলবে এই ক্যাম্প? কতক্ষণ...
Mamata Banerjee

আজ থেকে শুরু সরকারি পরিষেবা আবেদনের শিবির, কতদিন চলবে এই ক্যাম্প? কতক্ষণ খোলা থাকবে ?

স্বনির্ভর বাংলা' গড়ে তোলার লক্ষ্যে ঐকান্তিক উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

ওয়েবডেস্ক-  আজ থেকে শুরু হচ্ছে লক্ষীর ভাণ্ডার (Lakshmir Bhandar), যুবসাথী (Yuba Sathi) সহ ভূমীহীন কৃষকদের আর্থিক সাহায্য, কৃষকদের সেচের জলকর মুকুবের আবেদন গ্রহণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)  ঐকান্তিক প্রয়াসে ‘স্বনির্ভর বাংলা’ (Swanirvar Bangla)  গড়ে তোলার লক্ষ্যে বাংলার যুব সাথী, ভূমিহীন ক্ষেত মজদুর, অন্যন্য কৃষকদের সহায়তা এবং লক্ষী ভাণ্ডারের অতিরিক্ত ৫০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এ জন্য আজ ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬  ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প চলবে। রাজ্যের ২৯৪টি বিধানসভায় ১৫ তারিখ থেকে সকাল ১০টা টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্পগুলো চলবে। তবে ছুটির দিন ক্যাম্প খোলা থাকবে না বলে জানানো হয়েছে। প্রতেকটি ক্যাম্পে ৪ টি দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন।

এই ক্যাম্পগুলোতে যুব সাথী, লক্ষী ভাণ্ডার, ভূমিহীন ক্ষেত মজদুর এবং কৃষকরা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ১ লা এপ্রিল থেকে যুব সাথী সহ ভূমিহীন ক্ষেত মজদুর ও কৃষকদের সেচের জল ব্যবহার করার জন্য নির্ধারিত জলকর সম্পূর্ণ ভাবে মকুব করার কথা ঘোষণা করেছেন। নবান্ন সূত্রের খবর গতকাল নবান্নে  বৈঠকে থেকে ২৯৪টি বিধানসভায় দুয়ারে সরকারের আদলে ক্যাম্প করার নিয়ে প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন মুখ্যসচিব, বলে সূত্রের খবর।

আরও পড়ুন-  শুনানিতে হাজিরাই দিলেন না প্রায় ৫ লক্ষ, সবচেয়ে বেশি অনুপস্থিত উত্তর ২৪ পরগনায়

ক্যাম্পে আসার সময় উপভক্তাদের আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাংক অ্যাকাউন্ট পাস বইয়ের প্রথম পাতা ও মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স এবং দুকপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে এসে আবেদন করতে বলা হয়েছে।

এছাড়া জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতেকটি ক্যাম্পে নিয়মিত চারজন আধিকারিক উপস্থিত থাকতে হবে। যুব কল্যাণ দফতর, কৃষি দফতর, বিদ্যুৎ দফতর এবং নারী ও শিশু কল্যাণ দফতরের আধিকারিকদের ক্যাম্পে থাকতে বলা হয়েছে। সময়সূচী মেনে সমস্ত আধিকারিক দের সকাল ১০ টার আগেই ক্যাম্পে উপস্থিত থাকতে হবে। ক্যাম্পে আবেদনকারী দের আবেদনপত্র গ্রহণ করে নির্দিষ্ট ওয়েবসাইটে সেই তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সমস্ত রকমের সাহায্য  করতে ও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্ত্তী বলে নবান্ন সূত্রের খবর।

প্রত্যেকটি দফতরের আধিকারিক দের স্পষ্ট নির্দেশ রেজিস্ট্রেশনের সময় নথিপত্রকে সঠিক ভাবে যাচ্ছাই করার পরেই যাতে গ্রহণ করা হোক। নির্বিঘ্নে ক্যাম্প পরিচালনা করার ক্ষেত্রে যদি নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজন হলে স্থানীয় সংশ্লিষ্ট থানার সাহায্য নিতে ও বলা হয়েছে বৈঠকে বলে নবান্ন সূত্রের খবর।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor