HomeScrollভারত-পাক ম্যাচে বৃষ্টির আশঙ্কা! ভেস্তে গেলে কী হবে?
India vs Pakistan Match

ভারত-পাক ম্যাচে বৃষ্টির আশঙ্কা! ভেস্তে গেলে কী হবে?

ফলাফল পেতে গেলে দুই দলকে অন্তত খেলতে হবে পাঁচ ওভার!

ওয়েব ডেস্ক : দীর্ঘ টালবাহানার পরে ভারতের (India) বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) খেলতে রাজি হয়েছে পাকিস্তান (Pakistan)। ১৫ ফেব্রুয়ারি, রবিবার কলম্বোতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু আজকের ম্যাচের আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি (Rain)। আর বৃষ্টিতে ম্যাচ ভেঙে যেতে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে এই ম্যাচ যদি ভেস্তে যায়, সেক্ষেত্রে কী হবে?

একধিক প্রতিবেদন অনুযায়ী, এদিন দিনের বেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের (Rain) ৬৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে সেই সম্ভাবনা রয়েছে অনেক কম। তা রয়েছে ২৫ শতাংশ। তবে শ্রীলঙ্কার বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ম্যাচ শুরু হওয়ার সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশের বেশি। ফলে ভক্তদের মধ্যে চিন্তা বেড়েছে।

আরও খবর : বিকেলে বাড়বে বৃষ্টি! আদৌ হবে ভারত-পাক ম্যাচ? দেখুন বড় আপডেট

আইসিসি-র (ICC) নিয়ম বলছে, কোনও ম্যাচের ফলাফল পেতে গেলে দুই দলকে অন্তত খেলতে হবে পাঁচ ওভার। আর তা যদি না হয়, তাহলে গোটা ম্যাচকেই বাতিল বলে ঘোষণা করা হয়। অন্যদিকে চলতি টি২০ বিশ্বকাপে কোনও ধরণের রিজার্ভ ডে রাখেনি আইসিসি। ফলে আজকের ম্যাচ যদি বৃষ্টির কারণে যদি ভেস্তে যায়, তাহলে ভারত ও পাকিস্তান এক পয়েন্ট করে পাবে। ফলে দুই দল তিন ম্যাচ খেলে ৫ পয়েন্টে গিয়ে পৌঁছবে।

এদিকে গ্রুপ-এ তে শীর্ষে রয়েছে ভারত (India)। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। দুই দলের পয়েন্ট সমান। কিন্তু রান রেটে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচ ভেস্তে গেলেও রান রেটের কারণে শীর্ষেই থাকবেন সূর্যকুমার যাদবরা। তবে চাপ বাড়বে পাকিস্তানে। কারণ তাঁদেরকে শেষ ম্যাচটা জিততেই হবে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News