Thursday, March 12, 2026
HomeScrollদশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় বসতে পারলেন না বৈভব! কেন?
Vaibhav Suryavanshi

দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় বসতে পারলেন না বৈভব! কেন?

একাধিক রেকর্ডের পরেও জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পারলেন না বৈভব

ওয়েব ডেস্ক : সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়ার ছোটরা। আর এই টুর্নামেন্টের পরেই দশম শ্রেণির পরীক্ষার (10th class board exam) বসার কথা ছিল ১৪ বছরের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী’র (Vaibhav Suryavanshi)। জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য পড়াশোনাও শুরু করেছিলেন তিনি। কিন্তু শেষমেশ পরীক্ষায় আর বসা হল না তাঁর।

মূলত, ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত চলবে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা (Board Exam)। আর সেই পরীক্ষায় বসার কথা ছিল বৈভবের। কিন্তু তাঁকে একাধিক প্রতিযোগিতায় খেলতে হয়েছে। সঙ্গে প্রশিক্ষণ ও ক্যাম্প করতে হয়েছে তাঁকে। আর এই ব্যস্ত শিডিউলের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি বৈভব। সেই কারণে এবারের পরীক্ষায় না বসার সিদ্ধান্ত নিয়েছে বিহারের তাজপুরের ‘মডেস্টি স্কুল তাজপুর’-এর ছাত্র বৈভব।

আরও খবর : বিকেলে বাড়বে বৃষ্টি! আদৌ হবে ভারত-পাক ম্যাচ? দেখুন বড় আপডেট

এ নিয়ে মডেস্টি স্কুল তাজপুরের ডিরেক্টর আদর্শ কুমার পিন্টু বলেছেন, পরীক্ষার জন্য বৈভবের ফর্ম পূরণ করা হয়েছিল। অ্যাডমিট কার্ডও পেয়েছিল সে। তাঁর সিট পড়েছিল পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলে। কিন্তু ছেলের ব্যাস্ত শিডিউলের কারণে বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশীর সঙ্গে আলোচনা হয়েছিল। সেখানেই ঠিক হয় এবছর পরীক্ষায় বসবে না বৈভব।

উল্লেখ্য, কম বয়সে অনেক রেকর্ড গড়েছে বৈভব (Vaibhav Suryavanshi)। সম্প্রতি হয়ে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। বিশ্বকাপ ফাইনালে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়েছে সে। এমনকি সব থেকে বেশি ছয়ও মেরেছে। আর ব্যস্ততার কারণে সেই এবছর বোর্ডের পরীক্ষায় বসতে পারল না ১৪ বছরের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel