Sunday, July 5, 2026
HomeScroll২০২৬-এর প্রথম সূর্যগ্রহণ, দেখা যাবে ‘রিং অফ ফায়ার! কবে, কখন দেখবেন?
Solar Eclipse

২০২৬-এর প্রথম সূর্যগ্রহণ, দেখা যাবে ‘রিং অফ ফায়ার! কবে, কখন দেখবেন?

বছরের প্রথম সূর্যগ্রহণটি কেন ‘বিরল’? কী বলছেন বিজ্ঞানীরা?

ওয়েব ডেস্ক: আগামী সপ্তাহের শুরুতেই ঘটতে চলেছে অন্যতম বিরল মহাজাগতিক ঘটনা (Rare Celestial Event)। আগামী মঙ্গলবার বছরের প্রথম সূর্যগ্রহণের (Solar Eclipse) সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৬-এর প্রথম সূর্যগ্রহণটি হবে পূর্ণগ্রাস এবং বলয়গ্রাস। ১৭ই ফেব্রুয়ারি দিনের আকাশেই দেখা যাবে ‘রিং অফ ফায়ার’ (Ring of Fire)। তবে পৃথিবীর সব দেশ থেকে দৃশ্যমান হবে না এই গ্রহণ। একনজরে দেখে নিন বছরের প্রথম সূর্যগ্রহণ সম্পর্কে।

বিজ্ঞানীদের মতে, এই বিরল মহাজাগতিক ঘটনা তখনই ঘটে যখন পৃথিবী, সূর্য ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখান দিয়ে অতিক্রম করে। নাসা-র (NASA) ব্যাখ্যা অনুযায়ী, এই সময় চাঁদ পৃথিবী থেকে তার সর্বাধিক দূরত্বে থাকে। ফলে আকাশে চাঁদকে তুলনামূলক ছোট দেখায় এবং সূর্যকে সম্পূর্ণ ঢাকতে পারে না। এই অবস্থায় সূর্যের ঠিক মাঝ বরাবর অংশ ঢাকা পড়ে যায় চাঁদের ছায়ায় এবং একটি পাতলা উজ্জ্বল বলয় তৈরি হয়। এই আলোকবলয়কেই বলা হয় ‘রিং অব ফায়ার’।

আরও পড়ুন: জীবনের ঝুঁকি নিয়ে আন্টর্কাটিকায় সূর্যগ্রহণ দেখতে যাচ্ছেন বিজ্ঞানীরা! কারণ জানলে অবাক হবেন

২০২৬-এর প্রথম সূর্যগ্রহণ শুরু হবে ১৭ ফেব্রুয়ারি, সকাল ০৭:০১ ইউটিসি-তে। গ্রহণের বলয় সর্বোচ্চ ২ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সময়ে চাঁদ সূর্যের কেন্দ্রের প্রায় ৯৬ শতাংশ অংশ ঢেকে দেবে। তবে ভারত থেকে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না। এদিনের এই সূর্যগ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে আন্টার্কটিকা থেকে। এছাড়াও দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, জাম্বিয়া ও জিম্বাবোয়ে থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। পাশাপাশি আর্জেন্টিনা ও চিলির কিছু অংশ থেকেও গ্রহণটি দৃশ্যমান হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet