HomeScrollমার্কিন যুক্তরাষ্ট্রে নিখোঁজ ভারতীয় ছাত্র! তদন্তে পুলিশ
Indian Student Missing

মার্কিন যুক্তরাষ্ট্রে নিখোঁজ ভারতীয় ছাত্র! তদন্তে পুলিশ

গত ৯ ফেব্রুয়ারি থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না বলেই খবর

ওয়েব ডেস্ক : আমেরিকায় (America) নিখোঁজ হল এক ভারতীয় ছাত্র (Indian Student)! গত ৯ ফেব্রুয়ারি থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না (Missing) বলেই খবর। ওই ছাত্র কোথায় গেল? তিনি কোনও বিপদে পড়েছেন কি না, তা নিয়ে বেশ চিন্তায় ওই ছাত্রর পরিবার। যুবককে খুঁজে বের করার জন্য ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলেই জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, নিখোঁজ ওই ভারতীয় যুবকের নাম সাকেত শ্রীনিবাসাইয়া। তিনি আদতে কর্নাটকের বাসিন্দা। তিনি গত পাঁচ দিন ধরে নিখোঁজ বলেই খবর। সে দেশের পুলিশ সূত্রে খবর, সাকেত ক্যালিফোর্নিয়া (California) বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন। নিখোঁজ হওয়ার আগে তাঁকে শেষবার বার্কলে এলাকায় লেক আনজারের কাছে দেখা গিয়েছিল বলে খবর। ভারতীয় ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

আরও খবর : তারেককে ফোন মোদির, পালটা ‘ধন্যবাদ’ বিএনপির

সূত্রের খবর, ভারতীয় ওই ছাত্রের (Indian Student) একটি ব্যাকপ্যাক উদ্ধার হয়েছে টিলডেন রিজনাল পার্কের কাছ থেকে। তার মধ্যে পাসপোর্ট ও ল্যাপটপ ছিল বলে জানা যাচ্ছে। এরপরই শহরজুড়ে তল্লাশি অভিযান শুরু হয়। সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট নিখোঁজ এই ছাত্রের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জানানো হয়েছে, তারা তাঁর পরিবার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।

সাকেতের নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন তাঁর রুমমেট বনিত সিং। সাহায্যের জন্য সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। জানা গিয়েছে, সাকেত ২০২৫ সালে আইআইটি-মাদ্রাজ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। তার পরে তিনি যান আমেরিকায়। এই ঘটনায় ওই ছাত্রের পরিবার বেশ উদ্বিগ্ন। ওই ছাত্রের খোঁজে ইতিমধ্যে জোর তল্লাশি শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News